ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নতুন বছরের প্রথম সূর্য

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১ জানুয়ারি, ২০২২
  • ২৫ বার পঠিত

নতুন বছরকে বরণ করে নেওয়ার যে প্রস্তুতি তা রাত ১২টা থেকেই শুরু হয়। সে হিসেবে বিশ্বের অন্য দেশের সঙ্গে তাল মিলিয়ে বাঙালিরা ইংরেজি নতুন বছরকে বরণ করে নিয়েছে। তারপরও বাঙালিয়ানা বলে একটা কথা।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সুরে সুর মিলিয়ে বলতে হচ্ছে- ‘যেতে নাহি দিব হায়/তবু যেতে দিতে হয়/তবু চলে যায়’। কবিতার এ পঙক্তির মতো বিদায় নিলো আরও একটি বছর। নতুন বছরের প্রথম সূর্যে যাত্রা শুরু হলো নতুন দিনের।

পৃথিবী থেকে বিদায় নিক সব গ্লানি, নতুন করে শুরু হোক জীবনের পথচলা। এই পথচলাকে রঙিন করতে নিজেদের মতো করে ২০২২ সালকে স্বাগত জানিয়েছে বাংলাদেশিরাও।

রাত বারোটা এক মিনিটেই শুরু হয় থার্টি ফার্স্ট নাইট উদযাপন। সেই রেশ কাটতে না কাটতেই ভোরের আবির্ভাব। আনন্দ আর শান্তির বার্তা নিয়ে পূর্ব আকাশে কুয়াশা ভেদ করে উঠে আসে নতুন দিনের সূর্য। জানান দেয় ইংরেজি নববর্ষের প্রথম দিনের।

সকালের শিশির ভেজা মাঠ-ঘাট, চারিদিক কুয়াশার চাঁদরে ঢাকা। তার মধ্যে আকাশের বুকে চিরে উদিত হয়েছে নতুন সূর্য। এরই মধ্য দিয়ে শুরু হলো পৃথিবীবাসীর জন্য নতুন আরও একটি বছর।

জে

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102