ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘কক্সবাজারের ঘটনায় পর্যটন খাতে নেতিবাচক প্রভাব পড়বে না’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১ জানুয়ারি, ২০২২
  • ১২ বার পঠিত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী সাম্প্রতিক সময়ে কক্সবাজারে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় পর্যটন খাতে নেতিবাচক প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন।

আজ শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন ভবনের শৈলপ্রপাত মিলনায়তনে ‘বাংলাদেশ পর্যটন করপোরেশন পথচলার ৫০ বছর’-উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

মাহবুব আলী বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়, নিউজিল্যান্ড সরকার এটাকে নেতিবাচক হিসাবে নেয়নি। কক্সবাজারের ঘটনাও নিন্দনীয়। সরকার সেখানে সঙ্গে সঙ্গেই আইনগত ব্যবস্থা নিয়েছে। এ ঘটনায় সরকারের বা পর্যটনে নেতিবাচক প্রভাব পড়বে বলে আমি মনে করি না। আমাদের সবাইকে সচেতন হতে হবে। সম্মিলিত পদক্ষেপ নিতে হবে যাতে এমন ঘটনা আর না ঘটে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পর্যটন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র. আ. উবায়দুল মোকতাদির চৌধুরি, পর্যটন করপোরেশনের চেয়ারম্যান এ এইচ এম গোলাম কিবরিয়া, পর্যটন সচিব মো. মোকাম্মেল হোসেন প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102