ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আফ্রিকায় স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি শান্তিরক্ষী আহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২ জানুয়ারি, ২০২২
  • ২৬ বার পঠিত

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে মাইনের উপর দিয়ে গাড়ি যাওয়ার পর বিস্ফোরণে শুক্রবার ৩ বাংলাদেশি শান্তিরক্ষী আহত হয়েছেন যাদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর।

শনিবার (১ জানুয়ারি) জাতিসংঘের শান্তিরক্ষা মিশন এই তথ্য জানিয়েছে বলে খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে- শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের রাজধানী বাংগি থেকে ৫০০ কিলোমিটার বেশি দূরের বহোং এলাকায় উক্ত বিস্ফোরণের ঘটনায় দু’জন গুরুতর আহত হয়।

স্থানীয় শান্তিরক্ষা মিশন মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সশস্ত্র গোষ্ঠীগুলো দ্বারা অজ্ঞাত ডিভাইস বিস্ফোরক ব্যবহারের তীব্র নিন্দা জানিয়েছে। তারা জানিয়েছে, গুরুতর আহত দু’জনকে হেলিকপ্টারে করে উন্নতমানের হাসপাতালে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র আফ্রিকা মহাদেশের মধ্যভাগে অবস্থিত একটি স্থলবেষ্টিত রাষ্ট্র। গেলো বৃহস্পতিবারই দেশটির পশ্চিম অঞ্চলে মাইন বিস্ফোরণে তানজানিয়ার ৩ জন শান্তিরক্ষী আহত হয়েছেন।।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102