ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাদক মামলায় পরীমণির বিরুদ্ধে চার্জ গঠন আজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২ জানুয়ারি, ২০২২
  • ৪৫ বার পঠিত

চিত্রনায়িকা পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ রোববার (২ জানুয়ারি)। এজন্যে সকাল ৯টা ৩০ মিনিটে বিশেষ ট্রাইবুনাল-১০ এ পরীমণি উপস্থিত থাকবে বলে জানিয়েছে পরীমণির আইনজীবী নীলাঞ্জানা রিফাত সুরভী।

শনিবার (১ জানুয়ারি) তিনি বলেন, ২ জানুয়ারি পরীমণির মাদক মামলাটির চার্জ গঠনের দিন ধার্য রয়েছে। আমরা শুনানি করব।

এর আগে, গত ১৪ ডিসেম্বর পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মাদক মামলাটির চার্জ গঠনের দিন ধার্য ছিল। সেদিন আদালতের উদ্দেশে রওনা হলেও পথিমধ্যে অসুস্থ হয়ে পড়েন পরীমনি। তাই তাকে বাসায় ফিরিয়ে নেয়া হয়। এ অবস্থায় তার আইনজীবীরা চার্জ গঠন পেছানোর জন্য আবেদন করলে আদালত তা মঞ্জুর করে শুনানির জন্য আজকের দিন ধার্য করেন। মামলার অপর দুই আসামি আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন।

গত ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল পরীমণিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

এর আগে গত ৪ আগস্ট রাতে প্রায় ৪ ঘণ্টার অভিযান চালিয়ে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগীকে আটক করে র‍্যাব। তার বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয় বলে জানানো হয়। আটকের পর তাদের নেওয়া হয় র‍্যাব সদর দফতরে। পরে র‍্যাব-১ বাদী হয়ে মাদক আইনে পরীমণির বিরুদ্ধে মামলা করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102