ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আসছে শৈত্যপ্রবাহ সঙ্গে বৃষ্টি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২ জানুয়ারি, ২০২২
  • ২০ বার পঠিত

আগামী এক-দুই দিন সারাদেশে আবহাওয়া পরিস্থিতি অপরিবর্তিত থাকতে পারে। এরপরই শুরু হতে পারে শৈত্যপ্রবাহ, সঙ্গে থাকতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি।

রোববার (২ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তর জানায়, রোববার রাজধানী ঢাকার তাপমাত্রা ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, ৯ ডিগ্রি সেলসিয়াস। তবে আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়া অপরিবর্তিত থাকবে।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস জানান, দেশের কিছু কিছু জায়গায় তাপমাত্রা কমে এসেছে। তবে রাতে কমার সম্ভাবনা খুবই কম। এক-দুই দিন এভাবে চলবে। এরপর বৃষ্টি ও শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। আগামী চার-পাঁচ তারিখের দিকে বৃষ্টি ও শৈত্যপ্রবাহ আসতে পারে। এই শৈত্যপ্রবাহ দুই-তিন দিন স্থায়ী হবে।

তিনি আরও বলেন, উপমহাদেশীয় উচ্চ তাপবলয়ের বর্ধিতাংশ বাংলাদেশ পর্যন্ত এলে শীত জেঁকে বসতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102