ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মক্কা-মদিনায় আবারও বিধিনিষেধ আরোপ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩ জানুয়ারি, ২০২২
  • ৩১ বার পঠিত

করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রনের বিস্তার ঠেকাতে মক্কা ও মদিনায় আবারও বিধিনিষেধ আরোপ করেছে সৌদি আরব সরকার।

একজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানায়, মক্কা ও মদিনায় নামাজি এবং উমরাহ্‌ পালনকারী সবার জন্য বিধিনিষেধ প্রযোজ্য হবে।

সৌদি সরকার ঘরের ভেতরে ও বাইরে সব জায়গায় মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক করেছে। মক্কা ও মদিনাতেও একই বিধান চালু করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

সৌদি আরবে গত মাসে কোভিড-১৯ আক্রান্ত লোকের সংখ্যা এক লাফে অনেক বেড়ে যায়। গত বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ৭৪৪ জন নতুন আক্রান্ত শনাক্ত করেছে। গত বছর অগাস্টের পর এটাই ছিল সবচেয়ে বেশি করোনায় আক্রান্তের সংখ্যা।

মহামারি শুরু হওয়ার পর থেকে সৌদি আরবে এ পর্যন্ত পাঁচ লাখ ৫৪ হাজার রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে মারা গেছে ৮,৮৭৪ জন।

গত রোববার সরকার ঘোষণা করেছে, ১ ফেব্রুয়ারি থেকে দোকানপাট, শপিং সেন্টার এবং রেস্তোরাঁয় যেতে চাইলে সব সৌদি নাগরিক কিংবা সে দেশে বসবাসকারী ও দর্শনার্থীকে বুস্টার ডোজের সনদ দেখাতে হবে। সূত্র: বিবিসি

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102