ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টিকা কার্ড ছাড়া রেস্টুরেন্টে খাবার নয়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩ জানুয়ারি, ২০২২
  • ৩২ বার পঠিত

টিকা কার্ড ছাড়া রেস্টুরেন্টে খাওয়া যাবে না। আগামী ১৫ দিনের মধ্যে এ সিদ্ধান্ত আসছে।

গণপরিবহনে যাত্রী কমানো, সামাজিক অনুষ্ঠান সীমিত করার সিদ্ধান্তও আসছে।

ওমিক্রন নিয়ে সোমবার (৩ জানুয়ারি) সচিবালয়ে দুই ঘণ্টার বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কথা জানান।

দেশে এখনই লকডাউন দেওয়া হচ্ছে না জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, লকডাউনের পরিস্থিতি তৈরি এখনো হয়নি। আমরা সুপারিশও করিনি। লকডাউনের পর্যায় পর্যন্ত যাতে না যেতে হয়, সেজন্যই এই সভা। যা যা পদক্ষেপ নেওয়ার এগুলো নিয়েই, এরপর দেখা যাক কী দাঁড়ায়।

তিনি আরও বলেন, সব ক্ষেত্রে মাস্ক ব্যবহার নিশ্চিতের বিষয়ে বৈঠকে কথা হয়েছে। মাস্ক না পরলে জরিমানার বিষয়টিও উঠেছে। ভ্রাম্যমাণ আদালত বিষয়টি নিশ্চিত করবে।

সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অংশ নেন। এছাড়া বৈঠকে ভার্চ্যুয়ালি দেশের বিভিন্ন জেলার ডিসি, এসপি, ডিআইজি, পুলিশ কমিশনার, বিভাগীয় কমিশনার, স্বাস্থ্য বিভাগের পরিচালক, সিভিল সার্জন এবং বিভিন্ন বাহিনীর প্রতিনিধি সংযুক্ত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102