ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হাতে তিন সেলাই, নিউজিল্যান্ড সফর শেষ মাহমুদুলের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ জানুয়ারি, ২০২২
  • ৩২ বার পঠিত

নিউজিল্যান্ডের মাটিতে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে খেলতে নেমে শুরুটা ভালোভাবেই করেছেন মাহমুদুল হাসান জয়। ওপেনিংয়ে নেমে প্রথম ইনিংসে ২২৮ বলে ৭৮ রান করে রেকর্ড গড়েছেন তিনি।

তবে দ্বিতীয় ইনিংসে খারাপ খবরই শুনতে হচ্ছে, ইনজুরিতে পড়ে মাঠে নামা হবে না জয়ের।

মাউন্ট মঙ্গানুই টেস্টে ফিল্ডিং করার সময় চোটে পড়েন মাহমুদুল হাসান জয়। চতুর্থ দিনের খেলা শেষে বিষয়টি জানায় টিম ম্যানেজম্যান্ট। এক ভিডিও বার্তায় টিম ম্যানেজমেন্টের এক মুখপাত্র বলেছেন, ‘মাহমুদুল হাসান জয় আজ ফিল্ডিং করার সময় ডান হাতে চোট পেয়েছে, তৃতীয় ও চতুর্থ আঙুলের মাঝখানে। আমাদের ডাক্তার এখানে যিনি ছিলেন তিনি সেটাকে সেলাই করে দিয়েছে। তিনটি সেলাই পড়েছে ওর হাতে। ৭- ১০ দিন ওকে আমরা পর্যবেক্ষণে রাখছি। ওষুধ দিয়ে দেয়া হয়েছে। ‘

তথ্য অনুযায়ী অন্তত ৭ থেকে ১০ দিনের পর্যবেক্ষণে থাকায় চলমান টেস্টের পাশাপাশি ৯ জানুয়ারি শুরু হতে যাওয়া ক্রাইস্টচার্চ টেস্টেও জয়ের খেলা অনিশ্চিত।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102