ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ধলেশ্বরীতে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবি, নিখোঁজ ১০

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৫ জানুয়ারি, ২০২২
  • ২৩ বার পঠিত

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ধর্মগঞ্জ এলাকায় ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে ১০জন যাত্রী নিখোঁজ রয়েছেন। ডুবে যাওয়া ট্রলারটিতে ৫০জন যাত্রী ছিল। নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

বুধবার (৫ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস এবং কোস্টগার্ড।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রলারটি যাত্রী নিয়ে বক্তাবলী খেয়াঘাট থেকে ধর্মগঞ্জ খেয়াঘাটের উদ্দেশে যাচ্ছিল। ঘন কুয়াশার কারণে ট্রলারটি দেখা না যাওয়ায় যাত্রীবাহী লঞ্চের সঙ্গে ধাক্কা লাগে। সঙ্গে সঙ্গেই ট্রলারটি নদীতে তলিয়ে যায়।

অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠলেও অন্তত ১০ জন যাত্রী এখনও নিখোঁজ রয়েছেন বলেও জানান তিনি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেছে। তবে দুপুর পৌনে ১২টা পর্যন্ত নিখোঁজ কাউকে উদ্ধার ও ট্রলারের অবস্থান শনাক্ত করা যায়নি। ট্রলারের যাত্রীদের অধিকাংশই ছিলেন গার্মেন্টসকর্মী।

দুর্ঘটনার পর নিখোঁজদের সন্ধানে ধলেশ্বরীর তীরে ভিড় করছেন স্বজনরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102