ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টিকা না নিলে জীবন কারাগার বানিয়ে দেব: ফ্রান্সের প্রেসিডেন্ট

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৫ জানুয়ারি, ২০২২
  • ৩২ বার পঠিত

করোনা টিকার যথেষ্ট সরবরাহ থাকার পরও যারা টিকা নেননি বা টিকার বিরোধিতা করেন, তাদের জীবনকে কারাগার বানিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রাঁ।

ফ্রান্সের লা প্যারিসিয়ান সংবাদপত্রকে তিনি বলেন, ‘যারা ভ্যাকসিন নেয়নি আমি তাদের হয়রানি করতে চাই এবং এটা করে যেতে চাই।


তবে এ নিয়ে সমালোচনার মুখে পড়েছেন ম্যাক্রোঁ। বিরোধী দলের নেতারা বলেছেন, তিনি যে ভাষা ব্যবহার করেছেন তা একজন প্রেসিডেন্টের মুখে মানায় না।

বিবিসি জানিয়েছে, করোনা সংক্রান্ত একটি বিল পাসে বিলম্ব হওয়ার কারণে এমন মন্তব্য করেছেন ম্যাক্রোঁ।

জানা গেছে, বিরোধী আইনপ্রণেতারা বিলটির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছেন। এই সপ্তাহে ভোটাভুটির পর বিলটি পাস হওয়ার কথা রয়েছে। তবে আইনপ্রণেতারা বলছেন, এই নিয়ে তারা মৃত্যুর হুমকিও পেয়েছেন।

ওই সাক্ষাতকারে ম্যাক্রোঁ বলেন, আমি জোর করে কাউকে ভ্যাকসিন দিতে চাই না। তবে সামাজিক জীবনে যোগাযোগ সীমিত করে সবাইকে আগ্রহী করে তুলতে চাই।

ম্যাক্রোঁ আরো বলেন, ‘ভ্যাকসিন যারা নেয়নি আমি তাদেরকে কারাগারে পাঠাবো না। তাই আমাদের তাদেরকে বলা দরকার ১৫ জানুয়ারী থেকে আপনারা রেঁস্তোরায় যেয়ে খেতে পারবেন না। এমনকি কফি খেতে যেতে পারবেন না। থিয়েটারে যেতে পারবেন না, সিনেমায় যেতে পারবেন না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102