ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এবার ক্যামেরায় ধরা পড়ল নগ্ন ভিন্‌গ্রহী!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৫ জানুয়ারি, ২০২২
  • ৩০ বার পঠিত

অদ্ভুতদর্শন এক ছায়ামূর্তি ধরা পড়েছিল তার ক্যামেরায়। ছবিটি দেখে চমকে উঠেছিলেন তিনি। তা হলে কি সত্যিই ভিন্‌গ্রহের প্রাণীরা আসে পৃথিবীতে? এই বিষয়টি নিয়ে নানা মত তর্ক, বিতর্ক, বিশ্বাস-অবিশ্বাস রয়েছে। কিন্তু আমেরিকার মন্টানার বাসিন্দা ডোনাল্ড ব্রুমলে দাবি করেছেন, তার ক্যামেরায় ভিন্‌গ্রহের প্রাণী ধরা পড়েছে।

মন্টানার ডিয়ার লজ শহরের ক্যামেরা লাগিয়েছিলেন ডোনাল্ড। এই এলাকাকে ‘ইউএফও ইটস্পট’ বলে দাবি করেন স্থানীয়রা। তাদের দাবি, এখানে মাঝেমধ্যেই ভিন্‌গ্রহীদের যান দেখা যায়। এ ছাড়া ওই জায়গা নানা রকম ‘ভৌতিক’ কাণ্ডকারখানার জন্য বেশ কুখ্যাত।

ডোনাল্ডের দাবি, তার মূল উদ্দেশ্য ছিল আদৌ ভিন্‌গ্রহের প্রাণীরা ওই এলাকায় যাতায়াত করে কি না তা দেখা। এই কাজের জন্য ডিয়ার লজের রেডগেটে ক্যামেরা বসান ডোনাল্ড। দ্য সান অনলাইন-কে ডোনাল্ড জানান, প্রাথমিক ভাবে তিনি ভেবেছিলেন ওটা কোনও মানুষের প্রতিকৃতি। কিন্তু ছবিটি ভাল করে খতিয়ে দেখার পর চমকে উঠেছিলেন তিনি। তাঁর দাবি, ছবির প্রাণীটির মাথা বড়, অনেকটা শঙ্কু আকৃতির। চেহারার তুলনায় অনেকটাই বড়। গায়ে কোনও পোশাক ছিল না। হুবহু ভিন্‌গ্রহের প্রাণীর মতো দেখতে সেটি।

তবে বিজ্ঞানী এবং বিশেষজ্ঞরা ডোনাল্ডের দাবি নস্যাৎ করেছেন। তবে চিত্রপরিচালক প্যাট্রিক কাটলার দ্য সান-কে জানিয়েছেন, তিনি রেডগেটের ‘ভৌতিক কাণ্ড’ নিয়ে তথ্যচিত্র বানাচ্ছেন। তার দাবি, ক্যামেরায় যে অদ্ভুতদর্শন নগ্ন প্রতিমূর্তি ধরা পড়েছে এটা রহস্যের একটা সামান্য অংশ মাত্র। এই রেডগেটে আরও অনেক রহস্য লুকিয়ে আছে যা মানুষের বোঝার ক্ষমতার বাইরে।

সূত্র: রয়টার্স।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102