ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পঞ্চম ধাপে নির্বাচনী সহিংসতায় নিহত ১০

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২
  • ২২ বার পঠিত

পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট গণনা কেন্দ্র করে বগুড়ায় বিজিবির সঙ্গে সংঘর্ষে নারীসহ ৪ জন নিহত হয়েছেন। এ নিয়ে সারা দেশে মোট প্রাণ গেল ১০ জনের। বিভিন্ন জেলায় সহিংসতা ঠেকাতে টিয়ারশেল নিক্ষেপ করতে হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীকে।

বুধবার (৫ জানুয়ারি) দিন শেষে ভোট গণনা নিয়েও সংঘর্ষ হয় বগুড়ায়। গাবতলী উপজেলার বালিয়াদীঘি ইউপি নির্বাচনের ভোট গণনার সময় বিজিবির ওপর চড়াও হয় গ্রামবাসী। ভাঙচুর করা হয় গাড়ি। একপর্যায়ে গোলাগুলিতে নারীসহ চারজনের মৃত্যু হয়। এরআগে একই ইউনিয়নে ভোট চলাকালীন সহিংসতায় একজন নিহত হন। জেলায় মোট মৃত্যু হয়েছে ৫ জনের।

এদিকে দুপুরে চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের বাহের চরে নির্বাচনী সহিংসতায় একজন নিহত হন।

চট্টগ্রামে এবারের ধাপে ২৪টি ইউনিয়নের মধ্যে ৮টিতেই কমবেশি সংঘর্ষ হয়েছে। পাশাপাশি গণমাধ্যমের গাড়ি ভাঙচুরের অভিযোগ পাওয়া যায়। জেলার আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অংকর দত্ত নামে এক ব্যক্তি নিহত হন।

নওগাঁয় পত্নীতলা উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পুলিশ ও সমর্থকদের সংঘর্ষ ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের গাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধরা।

মানিকগঞ্জের হরিরামপুরে মানিকনগর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট কারচুপির অভিযোগে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এখানে ২১টির মধ্যে ৩টি ইউনিয়ন পরিষদে হামলার ঘটনা ঘটে। যা এবারই প্রথম। আর দৌলতপুর উপজেলার বাচামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে গিয়ে নির্বাচনী সহিংসতার মধ্যে পড়ে স্ট্রোক করে ছলেমন খাতুন (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

গাইবান্ধার সাঘাটা উপজেলার জুম্মাবাড়ি ইউনিয়নে ভোটকেন্দ্রে এক মেম্বার প্রার্থীর সমর্থককে ধারাল অস্ত্র দিয়ে গলা কেটে করে হত্যার অভিযোগ উঠেছে। আদর্শ কলেজ কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে। নিহত আবু তাহের (৩৯) মামুদপুর গ্রামের মো. ওমর আলীর ছেলে।

এদিকে ভোলায় ১২টির মধ্যে তিনটি ইউনিয়ন পরিষদে সহিংসতা আর সংঘর্ষের উত্তাপ ছড়িয়ে পড়ে। উত্তেজনায় মারামারি, ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনী।

পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেন্দ্র দখল নিয়ে মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। প্রায় আধাঘণ্টা ধরে চলে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া। আহত হয়েছেন বেশ কয়েকজন।

এ ছাড়া রাজাপুরের শান্তিরহাট বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়া নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় সংঘর্ষ বাধলে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা তাদের ছত্রভঙ্গ করে দেয়।

হামলা-ধাওয়া পাল্টা ধাওয়ায় নির্বাচন শুরু হয় মুন্সিগঞ্জের গজারিয়ায়। হোসেন্দি ইউপির চরবলাকি সরকারি বিদ্যালয়ে ভোটকেন্দ্রে আধিপত্য বিস্তার নিয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর সর্মথকদের মধ্যে সংঘর্ষ হয়। এবারের ধাপে এ উপজেলার ৭টি ইউনিয়নে নির্বাচন হয়, সংঘর্ষের ঘটনা ঘটে দুটিতে। পূর্বেও এসব কেন্দ্রে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে।

সাভারের ১০টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৪টিতে দফায় দফায় সংঘর্ষ বাধে। জাল ভোট দেওয়া আর আধিপত্য বিস্তার নিয়ে মেম্বার প্রার্থীর কর্মীদের মধ্যে হামলা ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

জামালপুরে ৯টি ইউনিয়নে একটিতে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষ হয়। এ সময় গাড়ি ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়।

ফেনীতে ধর্মপুরের আমিন বাজার স্কুলে মেম্বার প্রার্থীর দুই প্রার্থীর সমর্থকের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এবারে ১২টি ইউনিয়নে ভোট হচ্ছে এখানে।

নরসিংদীতে শীবপুরের পুঠিয়া ইউনিয়নে উত্তেজনা তৈরি হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পনেরটির মধ্যে তিনটি ইউনিয়নে উত্তেজনা সৃষ্টি হয়।

শরীয়তপুরে সহিংসতায় স্কুলে আগুন দেয় দুর্বৃত্তরা। ব্রাহ্মণবাড়িয়াতেও ঘটে সংঘর্ষের ঘটনা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102