ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অর্ধেক যাত্রী নিয়ে চলবে বাস, ভাড়া বাড়ছে না

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২
  • ২৩ বার পঠিত
গণপরিবহন, ছবি: সংগৃহীত

কোভিড-১৯ এর নতুন ধরনের সংক্রমণ প্রতিরোধে আবারও অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করবে বাস। তবে এবার আর ভাড়া বাড়ছে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। বৃহস্পতিবার কোভিড-১৯ এর নতুন ভেরিয়েন্ট ‘ওমিক্রন’ সংক্রমণ নিয়ন্ত্রণ সংক্রান্ত মন্ত্রিসভার বিশেষ বৈঠক শেষে সচিব এ কথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘গণপরিবহনে অর্ধেক সিট ফাঁকা রেখে যাত্রী চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ ক্ষেত্রে কোনো ভাড়া বাড়ানো যাবে না। এটি পরিবহন সংশ্লিষ্টদের বলে দেওয়া হবে।’

মন্ত্রিসভার এই বিশেষ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সরকার প্রধান নানা নির্দেশনাও দিয়েছেন।

ভিডিও কনফারেন্সে গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে যোগ দেন।

বৈঠকের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, মহামারির কারণে সামাজিক রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠানে সমাগম সীমিত রাখতে হবে।

কোভিড-১৯ প্রতিরোধী বুস্টার ডোজের বিষয়ে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘বুস্টার ডোজ দেওয়ার বয়স সীমা ৬০ থেকে কমানো হবে। ফ্রন্টলাইনাররা সবাই শিগগিরই বুস্টার ডোজ পাবেন।’

কারিগরি কমিটির সঙ্গে আলোচনা করে আজকের বৈঠকের সিদ্ধান্ত কার্যকরের সময়সীমা দুয়েকদিনের মধ্যে জানিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102