ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সংক্রমণ বাড়ায় পরিকল্পনায় পরিবর্তন আনতে হবে: শিক্ষামন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৮ জানুয়ারি, ২০২২
  • ২০ বার পঠিত

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘আমরা ভেবেছিলাম, মার্চে কোভিড-১৯ এর সংক্রমণ বাড়বে। কিন্তু তা জানুয়ারিতেই বাড়া শুরু করেছে। এখন আমাদের যা পরিকল্পনা ছিল তাতে পরিবর্তন আনতে হবে। ১২ বছরের কম বয়সী শিক্ষার্থীদের নিয়ে আমাদের চিন্তা রয়েছে। এ বিষয়ে আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।’

আজ শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, ‘আমরা শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে চাইনা। বরং আমরা চাই আমাদের প্রতিটি শিক্ষার্থী যেন টিকা নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে আসে তার ব্যবস্থা করা হচ্ছে।’

ডা. দীপু মনি বলেন, ‘আমাদের আরও অনেক বেশি সজাগ থাকতে হবে। করোনার সংক্রমণ বাড়ছে। গত দেড় বছরে শিক্ষাখাতে যে ঘাটতি হয়েছে তা পুষিয়ে নিতে সশরীরে ক্লাস করাটা সবচেয়ে বেশি জরুরি। কিন্তু দেখা যাচ্ছে অনেকই স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে যেভাবে চলছে তাতে শিক্ষাখাতের সমস্যাটাই বেশি হবে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102