ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারতে করোনার দৈনিক সংক্রমণ দেড় লাখ ছাড়াল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ জানুয়ারি, ২০২২
  • ৩৫ বার পঠিত

ভারতে একদিনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে। শনিবারের তুলনায় রোববার আক্রান্ত বেড়েছে ১২ শতাংশেরও বেশি।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশটিতে বেড়েছে প্রাণহানির সংখ্যাও। তিন হাজার ছাড়িয়েছে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা। খবর এনডিটিভির।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক লাখ ৫৯ হাজার ৬৩২ জন।

এর মধ্যে নতুন করে ৫৫২ জন ওমিক্রনে আক্রান্তসহ ভাইরাসের নতুন এই ভ্যারিয়েন্টে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৬২৩ জনে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রোববার ভারতে মৃত্যুর সংখ্যাও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দক্ষিণ এশিয়ার এ দেশটিতে করোনার সংক্রমণে মারা গেছেন ৩২৭ জন। দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৮৩ হাজার ৭৯০ জনে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট বলছে, রোববার সংক্রমণের হার বেড়ে হয়েছে ১০ দশমিক ২১ শতাংশ। গত ২ জানুয়ারি ভারতে সংক্রমণের এই হার ছিল তিন শতাংশেরও নিচে। সেখানে মাত্র এক সপ্তাহের মধ্যে পুরো চিত্রটা বদলে গেছে।

সংক্রমণের এই উল্লম্ফনের কারণে ভারতে সক্রিয় রোগীর সংখ্যাও বেড়েছে। দেশটিতে বর্তমানে সুস্থতার হার ৯৬ দশমিক ৯৮ শতাংশ। দেশের মধ্যে মহারাষ্ট্রে দৈনিক সংক্রমণের সংখ্যা সবচেয়ে বেশি।

গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪১ হাজারের বেশি মানুষ। এর মধ্যে মুম্বাইয়েই আক্রান্ত ২০ হাজার ৩১৮ জন। এর পরই রয়েছে দিল্লি। সেখানে ২০ হাজারের বেশি মানুষ গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ৫৫২ জন। ফলে দেশটিতে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়েছে। এখন পর্যন্ত ভারতের ২৭টি রাজ্যে ওমিক্রনের সংক্রমণ ছড়িয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102