ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পুলিশের ৯ কর্মকর্তাকে বদলি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১০ জানুয়ারি, ২০২২
  • ২৬ বার পঠিত

পুলিশের চারজন অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) ও পাঁচজন সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে নয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

গতকাল বদলির এ প্রজ্ঞাপনের বিষয়ে জানানো হয় পুলিশ সদরদফতর থেকে। এর আগে গত বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। প্রজ্ঞাপন সই করেন আইজিপি ড. বেনজীর আহমেদ।

প্রজ্ঞাপন অনুযায়ী, এসবিপিএনের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকারিয়া রহমানকে পুলিশ সদরদফতরে, সাতক্ষীরা কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম. এম মোহাইমেনুর রশিদকে পুলিশ সদরদফতরে, মুন্সীগঞ্জ শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামানকে হাইওয়ে পুলিশে ও ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামানকে খুলনা কেএমপির উপ-পুলিশ কমিশনারে বদলি করা হয়।

এএসপি পদে বদলিরা হলেন- এসবির সহকারী পুলিশ সুপার মো. ফয়েজ ইকবালকে কুমিল্লার দাউদকান্দি সার্কেলে, বরিশাল রেঞ্জ ডিআইজি অফিসের সহকারী পুলিশ সুপার মো. মাসুম বিল্লাহকে ভোলা তজুমুদ্দিন সার্কেলে, বরিশাল আরআরএফের সহকারী পুলিশ সুপার আবুল কালাম আজাদকে চট্টগ্রাম নবম এপিবিএনে, ফেনী ছাগলনাইয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার সোহেল পারভেজকে বরিশাল রেঞ্জ ডিআইজি অফিসে ও ঢাকা ১৩ এপিবিনের সহকারী পুলিশ সুপার সাখাওয়াত হোসেন সেন্টুকে ডিএমপির সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102