ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আলিয়া ভাটের পথে হাঁটলেন শবনম ফারিয়া!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১০ জানুয়ারি, ২০২২
  • ৩৭ বার পঠিত

বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে অনুসরণ করছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া।

সোশ্যাল মিডিয়ায় আলিয়া ভাটের আপলোড করা কয়েকটি ছবি ও পোস্ট মন ছুঁয়ে গেছে ফারিয়ার।

আলিয়ার মতো ফারিয়াও তার প্রিয় মানুষের তোলা দুটি ছবি সামাজিকমাধ্যমে জানান দিয়েছেন। ইনস্টাগ্রামে পোস্ট করা ছবি দুটি তুলেছেন ফারিয়ার ‘প্রিয়জন’! তবে ‘প্রিয়জন’ কে বানর হিসেবে পরিচিত করিয়েছেন ফারিয়া।

তার দুটো ছবিই চার দেয়ালের ভেতরে ড্রেসিং টেবিলের সামনে। গোলাপি পাড়ের অফহোয়াইট শাড়িতে মোড়ানো শবনম ফারিয়া আয়নায় হাসিমুখে নিজের সৌন্দর্য দেখছেন।

ক্যাপশনে ফারিয়া লিখেছেন— ‘আলিয়া ভাট প্রেমিকের তোলা নিজের কয়েকটি ছবি পোস্ট করে প্রেমিকের ফটোগ্রাফি দক্ষতা দেখিয়েছেন। তাই চিন্তা করলাম, আমি কেন আমার বানরের (বানর ইমোজি) তোলা ছবি দেখিয়ে তার দক্ষতা প্রকাশ করব না? থ্যাংক ইউ বানর, আমার ইনস্টাফিড আরও সুন্দর করে তুলতে সহযোগিতা করার জন্য।’

শবনম ফারিয়ার এই পোস্টে রহস্য খুঁজে বেড়াচ্ছেন তার ভক্ত-অনুরাগীরা।  যিনি ছবিগুলো তুলে দিচ্ছেন, তাকে ফারিয়া অন্তর্জালে বানর নামে সম্বোধন করেছেন।

‘আমার বানর’ বলতে কাকে বুঝিয়েছেন ফারিয়া? তিনি কি ফারিয়ার স্বপ্ন পুরুষ? এমন প্রশ্ন তার ভক্তদের মুখে মুখে।  হারুনুর রশীদ অপুর সঙ্গে বিচ্ছেদের পর কি নতুন প্রেমে মজেছেন এ টিভি অভিনেত্রী?

 

ফারিয়ার ভেরিফায়েড ফেসবুকেও এমন ইঙ্গিত মিলছে। সম্প্রতি কক্সবাজার ও সেন্টমার্টিন ঘুরে বেড়ানোর ছবি পোস্ট করেছেন তিনি।

শোবিজপাড়ায় গুঞ্জন প্রেমিকের সঙ্গে নাকি কিছু দিন আগে কক্সবাজার ও সেন্টমার্টিন থেকে ঘুরে এসেছেন ফারিয়া।

দুইয়ে দুইয়ে চার মেলাতে গিয়ে অনেকের ভাবনা, ইনস্টাগ্রামে পোস্ট করা ছবি সেই প্রেমিকেরই তোলা।

নেটিজেনদের মধ্যে অনেকে বলছেন, বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের পথে হাঁটলেও তার সঙ্গে একটি বিষয়ে এখনও মিলছে না ফারিয়ার।

কারণ আলিয়া ভাট ও রণবীর কাপুরের প্রেম এখন বলিউড স্বীকৃত। তারা দীর্ঘদিন ধরেই প্রেম করছেন। বিষয়টি ওপেন সিক্রেট। এ নিয়ে কোনো লুকোচুরিও করছেন না তারা।

ফারিয়া কিন্তু তার ‘প্রেমিককে’ সামনে আনেননি।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি আলিয়া ভাট তার প্রেমিক রণবীর কাপুরের তোলা নিজের কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন।  সেখানে লেখেন— ‘আমার প্রেমিকের ফটোগ্রাফি দক্ষতা দেখালাম।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102