ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছাতকে কলেজছাত্র হত্যা মামলায় ৩ সহপাঠীর যাবজ্জীবন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১০ জানুয়ারি, ২০২২
  • ৫৫ বার পঠিত

সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজার ডিগ্রি কলেজের শিক্ষার্থী আল-আমিন হত্যা মামলায় তিন সহপাঠীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে সুনামগঞ্জ দায়রা জজ আদালতের বিচারক ওয়াহিদুজজামান শিকদার এই আদেশ দেশ।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ছাতক উপজেলার ছনুয়া গ্রামের রফিক আলী ছেলে আক্কাছ মিয়া, চরগোবিন্দ গ্রামের আরজক আলীর ছেলে আজিজুল ইসলাম, সক্ষণসোম গ্রামের আব্দুল হাসিমের ছেলে সাইদুল হক। যাবজ্জীবনের পাশাপাশি তিন আসামীকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক। আসামীদের মধ্যে আক্কাছ ও আজিজুল পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালে উচ্চ মাধ্যমিকে পড়ার সময় জাউয়া বাজার কলেজ ক্যাম্পাসে আল-আমিনের সাথে তুচ্ছ বিষয় নিয়ে সহপাঠী আক্কাছ, আজিজুল, সাইদুল প্রমুখের সাথে কথা কাটাকাটি ও মারামারি হয়। এর জেরে ১৭ অক্টোবর দুপুরে বড়কাপন পয়েন্টে আল-আমিনকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যা করে তারই সহপাঠীরা।

এ ঘটনায় নিহতের পিতা আনফর আলী বাদী হয়ে আক্কাছ, আজিজুল, সাইদুলের বিরুদ্ধে ছাতক থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। সাক্ষ্য প্রমাণ শেষে আজ সোমবার তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালতে বিচারক।

বাদীপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর খায়রুল কবির রুমেন, হুমায়ুন মঞ্জুর চৌধুরী। আর আসামিপক্ষের আইনজীবী ছিলেন প্রসেনজিৎ দে ও রমজান আলী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102