নেটফ্লিক্স সিরিজ ‘টাইগার কিং’-এ জেফ লোয়ের স্ত্রীর চরিত্রে অভিনয় করা আমেরিকান অভিনেত্রী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েঞ্চার মাশা দিদুক চলতি মাসের শুরুতেই লাস ভেগাসে গ্রেপ্তার হন। পাঁচ হাজার ইউএস ডলার মূল্যের মোমবাতি চুরি করার অভিযোগে গ্রেপ্তার করা হয় তাকে।
গত জুলাইয়ে লাস ভেগাসের উইন হোটেলের একটি প্রাইভেট ডাইনিং রুম থেকে এক নারীকে পাঁচ হাজার ইউএস ডলার মূল্যের মোমবাতি নিয়ে চলে যেতে দেখা যায়। কিছুক্ষণ পরই তিনি বাহুতে জিনিসটি নিয়ে ক্যাসিনো থেকে বের হয়ে যান।
পুলিশের প্রতিবেদন অনুযায়ী, নিরাপত্তা ভিডিও থেকে সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা হয়। সেই সঙ্গে তার ব্যবহার করা গাড়ির লাইসেন্স প্লেট, ব্যবহার করা টিকিট শনাক্ত হয়। এরপর তার পরিচয় আরও নিশ্চিত করার জন্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়।
এ ঘটনায় হোটেলের নিরাপত্তা দল অভিনেত্রীকে আটক করে এবং তার নামে মামলা করে।