ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনায় আক্রান্ত মিমের স্বামী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ জানুয়ারি, ২০২২
  • ৫০ বার পঠিত

চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের স্বামী সনি পোদ্দার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (১১ জানুয়ারি) মিম নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

মিম বলেন, ‘আমার জীবনসঙ্গী সনি করোনায় আক্রান্ত। বর্তমানে সে কোয়ারেন্টিনে আছে, সুস্থ আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

১৫ জানুয়ারি স্বামীকে সাংবাদিকদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার কথা ছিল মিমের। কিন্তু করোনার কারণে সে আয়োজনটি স্থগিত করা হয়েছে। মিম বলেন, ‘সনি সুস্থ হলেই নতুন করে আয়োজনের তারিখটি জানিয়ে দেবো।’

গত ৯ জানুয়ারি করোনা পরীক্ষার ফলাফল হাতে পেয়ে জানতে পারেন, মিমের বর সনি পোদ্দার করোনা পজিটিভ। মিম জানালেন, তার বাবা বীরেন্দ্রনাথ সাহাও করোনা পজিটিভ।

গত ৪ জানুয়ারি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনে বিয়ে করেন মিম। স্বামী সনি পোদ্দার পেশায় ব্যাংকার। তার বাড়ি কুমিল্লায়।

বিয়ের তিনদিন পর হেলিকপ্টারে চড়ে শ্বশুরবাড়িতে যান মিম। সেখানে গত শুক্রবার (৭ জানুয়ারি) বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয়েছিল। #চ্যানেল টুয়েন্টিফোর

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102