বলিউড ইন্ডাস্ট্রির নতুন গুঞ্জন বিচ্ছেদ হয়েছে অর্জুন কাপুর ও মালাইকা অরোরার। আর এই বিচ্ছেদের ফলে মানসিকভাবে ভেঙে পড়েছেন মালাইকা। এজন্য নাকি আপাতত নিভৃতবাসে, নির্জনে রয়েছেন অভিনেত্রী।
অথচ গত বছরের শেষ দিকে চাউর হয়, ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফের বিয়ের পর সানাই বাজতে পারে অর্জুন-মালাইকার। সম্প্রতি দুই তারকা মালদ্বীপে বেড়াতেও গিয়েছিলেন। সেখান থেকে একের পর এক ইনস্টাগ্রামে ছবি এবং ভিডিও পোস্ট করেছেন অর্জুন-মালাইকা। এছাড়া বিভিন্ন সাক্ষাৎকারেও প্রেম নিয়ে খোলামেলা বক্তব্য দিয়েছেন দুজনেই।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মালাইকা-অর্জুনের চার বছরের সম্পর্ক ভাঙতে যাচ্ছে। গত চারদিন ধরে মালাইকা নাকি নিজের বাড়ির বাইরে বের হননি। ধারণা করা হচ্ছে, সম্পর্ক ভাঙার কারণে মানসিকভাবে ভেঙে পড়েছেন মালাইকা। তাই নিভৃতবাসে এই অভিনেত্রী। এ সময় নাকি অর্জুনও প্রেমিকার বাড়ির দিকে পা বাড়াননি।
একাধিক পারিবারিক অনুষ্ঠানে অর্জুনের ছায়াসঙ্গী হতেন মালাইকা। কিন্তু এবার সেই নিয়মে ছেদ পড়েছে। তিন দিন আগেই কাজিন রিয়া কাপুরের বাড়িতে নৈশভোজের নিমন্ত্রণ রক্ষা করতে যান অর্জুন।
এমন অবস্থায় প্রশ্ন উঠেছে তবে কি ১১ বছরের ছোট প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ হয়েছে মালাইকার? এখনো এই গুঞ্জন নিয়ে দুই তারকার কেউই মুখ খোলেননি। সূত্র: আনন্দবাজার পত্রিকা থেকে পরিমার্জিত