ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাসে অর্ধেক যাত্রী: ভাড়া নির্ধারণে চলছে বৈঠক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১২ জানুয়ারি, ২০২২
  • ২৪ বার পঠিত

করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন রোধে সরকারি বিধিনিষেধে গণপরিবহনে অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে হবে। এরই মধ্যে ট্রেনে ভাড়া না বাড়িয়ে অর্ধেক যাত্রী পরিবহনের সিদ্ধান্ত হয়েছে।

বাস এবং লঞ্চে যাত্রী পরিবহনে কেমন ভাড়া নেওয়া হবে তার সিদ্ধান্ত হয়নি। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বাসে যাত্রী পরিবহনে মালিকদের নিয়ে বৈঠকে বসেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বুধবার (১২ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে রাজধানী বনানীর বিআরটিএ ভবনে বৈঠক শুরু হয়।

এ বৈঠকে বাসের ভাড়া বাড়ানো, চালক ও সহকারীদের সনদ বাধ্যতামূলক করার বিষয়টি তুলবেন মালিকরা।

আগামী ১৩ জানুয়ারি থেকে মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপ করে সোমবার (১০ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে গণপরিবহনের ক্ষেত্রে বলা হয়, ট্রেন, বাস এবং লঞ্চে সক্ষমতার অর্ধেক সংখ্যক যাত্রী নেওয়া যাবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কার্যকারিতার তারিখসহ সুনির্দিষ্ট নির্দেশনা জারি করবে। সর্বপ্রকার যানের চালক সহকারীদের আবশ্যিকভাবে করোনা টিকা সনদধারী হতে হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102