ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নির্বাচন করা নিয়ে যা বললেন নায়িকা পরীমনি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি, ২০২২
  • ৪১ বার পঠিত

এবার নির্বাচনি মাঠে দেখা যাবে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনিকে। ২৮ জানুয়ারি অনুষ্ঠেয় চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি।

এই নির্বাচনে ইলিয়াস কাঞ্চন ও নিপুণ প্যানেলে সদস্য পদে প্রার্থী হচ্ছেন পরীমনি। ইতোমধ্যে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আগামীকাল সেটি জমা দেওয়ার কথা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন পরীমনি। তিনি গণমাধ্যমকে বলেছেন, মঙ্গলবার মনোনয়নপত্র হাতে পেয়েছি। রাতে স্বাক্ষর করেছি। আমি ভোট করছি।
এই প্যানেল থেকে সহসাধারণ সম্পাদক পদে প্রার্থী চিত্রনায়ক সাইমন সাদিক এর আগে জানান, পরীমনির অনুমতি নিয়ে তার জন্য সোমবার মনোনয়নপত্র তুলেছেন। গতরাতে পরীমনি তাতে স্বাক্ষর করেছেন।

নির্বাচন প্রসঙ্গে নায়িকা পরীমনি বলেন, ‘আমি যতটুকু জানি, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি শিল্পীদের স্বার্থরক্ষায় কাজ করে। আমি সব সময় সাধারণ শিল্পীদের পাশে থাকার চেষ্টা করেছি। এমনকি বছরে দুই ঈদে আর্থিক কষ্টে থাকা চলচ্চিত্রশিল্পীদের নিয়ে একসঙ্গে উৎসব পালনের চেষ্টা করি। সমিতিতে থেকে সেই কাজটি আমার জন্য আরও সহজ হবে।’

জানা গেছে, ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল আগামীকাল মনোনয়নপত্র জমা দেবেন। এ দিন আরেক প্রতিদ্বন্দ্বী মিশা সওদাগর-জায়েদ খান প্যানেলের মনোনয়নপত্র সংগ্রহের কথা আছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102