ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কাল মুক্তি পাচ্ছে পিয়ার ‘ছিটমহল’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি, ২০২২
  • ৪৬ বার পঠিত

আগামীকাল দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল অভিনীত ছবি ‘ছিটমহল’। এই ছবির গল্পে ছিটমহলবাসীদের ৬৮ বছরের বঞ্চনার জীবনকে পেছনে ফেলে নতুন করে বাঁচার কাহিনি তুলে ধরা হয়েছে। রূপগাওয়াল খ্যাত চলচ্চিত্র নির্মাতা এইচ আর হাবিবের পরিচালনায় এই ছবিতে নিজেকে একেবারে নতুনভাবে উপস্থাপন করেছেন পিয়া। দর্শকদের সঙ্গে ছবিটি উপভোগ করতে কাল যমুনা ব্লকবাস্টারের সন্ধ্যা সাতটার শোতে থাকবেন তিনি।

নতুন এই ছবির মুক্তি নিয়ে পিয়া বলেন, ‘২০১৫ সালে শুটিং শুরু হয়ে আমরা কাজটা ভালোভাবেই শেষ করেছি। সবকিছুই রেডি ছিল। তবে প্যানডেমিক পরিস্থিতি, লকডাউন ও নির্মাতার ব্যক্তিগত কিছু কারণ- সব মিলে হল পর্যন্ত পৌঁছাতে অনেকটা সময় লেগে গেল। এই ছবির মধ্য দিয়ে অনেকদিন বাদে বড়পর্দায় ফিরছি। আশা করি ভিন্নধর্মী চরিত্রে অভিনয় ও ছবির গল্পে নির্মিত এই সিনেমাটি দর্শক টানবে।’

‘ছিটমহল’ ছবিতে কাজ করতে রাজি হওয়া নিয়ে পিয়া বলেন, ‘আমি যেহেতু মডেলিং করি, লোকজন আমাকে সব সময় ওয়েস্টার্ন গেটআপে দেখেই অভ্যস্ত। তাই আমি চেয়েছে দর্শক যেন আমাকে অন্যভাবে আবিষ্কার করতে পারেন। এই ছবিতে একেবারেই অন্য ধরনের চরিত্র আমার। সাধারণ এক বিধবা নারী, কোনো মেকআপ নেই। তাছাড়া ছবির গল্পই বিগ ফ্যাক্টর।
জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এই ছবিটি নির্মাণে এইচ আর হাবিব গল্পকে প্রাধান্য দিয়ে শিল্পী নির্বাচনে মুনশিয়ানা দেখিয়েছেন। ছিটমহল কেন্দ্রিক এই ছবির অন্যতম প্রধান কলাকুশলীরা হলেন পিয়া জান্নাতুল, শিমুল খান, মৌসুমি হামিদ, আরমান পারভেজ মুরাদ, ডন, মীরাক্কেল খ্যাত সজল, এইচ আর হাবিব, এবিএম সোহেল রশিদ, উজ্জ্বল কবির হিমু প্রমুখ।

উল্লেখ্য, ১৯৪৭ সালে দেশ ভাগের ফলে সৃষ্টি হয় কিছু দেশহীন জনপদ। ছিটমহল নামে আমরা যে অঞ্চলকে চিনেছি। সেখানকার অধিবাসীদের ৬৮ বছর বঞ্চনার অবসান হয় ২০১৫ সালে বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় চুক্তির ফলে। দীর্ঘদিনের বঞ্চনার অবসান হয়ে যাপিত জীবনে হঠাৎ আলোর ঝলকানির সেই কাহিনি তুলে ধরা হয়েছে ‘ছিটমহল’ ছবিতে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102