ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যত আসন তত যাত্রী নিয়ে চলবে বাস

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ জানুয়ারি, ২০২২
  • ২৬ বার পঠিত

করোনা মহামারি প্রতিরোধে অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলার ঘোষণা দিয়েছিল সরকার। তবে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি খন্দকার এনায়েতুল্যাহ বলেছেন, যত আসন তত যাত্রী নিয়েই বাস চলাচল করবে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বাংলানিউজকে তিনি বলেন, আগামী শনিবার থেকে শতভাগ যাত্রী নিয়ে বাস চলবে।

খন্দকার এনায়েতুল্যাহ বলেন, অফিস-আদালত, কল-কারখানা, স্কুল-কলেজ সব শতভাগ চালু রেখে পরিবহন সংকট যেন না হয় সেজন্য বিআরটিসি থেকে যত আসন তত যাত্রী নিয়ে বাস চলবে বলে জানানো হয়েছে।

তিনি আরও বলেন, সড়ক পরিবহন সচিব নজরুল ইসলাম আমাকে মৌখিকভাবে জানিয়েছেন, অর্ধেক যাত্রী নিয়ে বাস চলাচলের সিদ্ধান্ত বাতিল করা হবে। শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

এর আগে গত সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ১৩ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গণপরিবহনে অর্ধেক যাত্রী পরিবহন করতে হবে। এই নির্দেশের প্রতিক্রিয়ায় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্যাহ বাসভাড়া বাড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102