ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভিসির আশ্বাসে শেষরাতে হলে ফেরেন শাবিপ্রবির শিক্ষার্থীরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ জানুয়ারি, ২০২২
  • ৫২ বার পঠিত

হল প্রভোস্টের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এসে দাবির ব্যাপারে আশ্বস্ত করলে শেষরাতে তারা হলে ফেরেন।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাত ৮টা থেকে হল প্রভোস্টের পদত্যাগের দাবিতে উপাচার্য ভবনের সামনে জড়ো হতে শুরু করেন বেগম সিরাজুন্নেসা চৌধুরী ছাত্রী হলের শিক্ষার্থীরা।

পরে প্রক্টরিয়াল বডির সদস্যরা এসে শিক্ষার্থীদের হলে ফিরে যেতে বললেও তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত হলে ফিরবেন না বলে জানান। শিক্ষার্থীরা এক পর্যায়ে উপাচার্যকে এসে তাদের সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেন। পরে রাত আড়াইটার দিকে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এসে শিক্ষার্থীদের দাবির ব্যাপারে আশ্বস্ত করলে তারা রাত পৌঁনে ৩টার দিকে হলে ফিরে যান।

এ সময় উপাচার্য ফরিদ উদ্দিন আহমদ বলেন, ‘আমরা আছি শিক্ষার্থীদের জন্য। আমি আশ্বস্ত করছি তোমাদের দাবিগুলো আমরা খতিয়ে দেখবো। তোমরা দাবিগুলো লিখিতভাবে নিয়ে আগামীকাল (১৪ জানুয়ারি) এসো। আমরা তোমাদের ছোট বড় সব সমস্যার সমাধান করে দেব। এখন তোমরা তোমাদের হলে ফিরে যাও। ’

এর আগে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, আগে থেকেই হল কর্তৃপক্ষের কাছে ডাবলিং নিষিদ্ধ করা, গণরুম না রাখা, অভিভাবকদের প্রবেশের অনুমতি দেওয়া, খাবারের মান উন্নত করাসহ বেশ কিছু দাবি উত্থাপন করে আসছিলেন হলের শিক্ষার্থীরা।

এদিন হল প্রভোস্ট জাফরিন আহমেদকে দাবির বিষয়ে ফোন দিলে তিনি শিক্ষার্থীদের বলেন ‘হল থেকে বেরিয়ে হয়ে গেলে যাও। কোথায় যাবা তোমরা? আমার ঠেকা পড়েনি। ’

প্রভোস্টের এমন ক্ষুব্ধ বক্তব্যের প্রতিক্রিয়ায় উপাচার্য ভবনের সামনে অবস্থান নেন হলের শিক্ষার্থীরা। এ সময় হল প্রভোস্টের পদত্যাগ ও শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়।

কয়েকজন শিক্ষার্থী ক্ষুব্ধ হয়ে বলেন, আমরা হল প্রভোস্টকে ফোন দিলে তিনি হল থেকে বেরিয়ে যেতে বলেন। বিষয়টি ‘জরুরি’ উল্লেখ করলে তিনি বলেন, ‘কিসের জরুরি? কেউ তো আর মারা যায়নি। ’

শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে জাফরিন আহমেদ বলেন, আমরা সমস্যাগুলো নিয়ে তাদের সঙ্গে আলোচনায় বসবো। এত রাতে হল প্রভোস্টরা আসতে পারছেন না। শিক্ষার্থীদের বলেছি তারা যেন হলে ফিরে যায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102