ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নতুন ‘সত্য’ সামনে আনলেন সুস্মিতা সেন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ জানুয়ারি, ২০২২
  • ৪২ বার পঠিত

দুই কন্যা সন্তানের পর এবার এক শিশুপুত্র দত্তক নিয়েছেন সুস্মিতা সেন। সম্প্রতি এমনই খবর ছড়িয়ে পড়েছিল বিভিন্ন মহলে। সেই খবর যে সত্যি নয় তা নিজের ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমেই জানিয়ে দিলেন সাবেক মিস ইউনিভার্স।

সম্প্রতি সুস্মিতাকে দুই মেয়ের সঙ্গে একটি জায়গায় দেখা যায়। বরাবরই মিডিয়া বান্ধব এই অভিনেত্রী। দুই মেয়েকে ডেকে নেন একসঙ্গে পাপারাজ্জির ক্যামেরার সামনে পোজ দেওয়ার জন্য। এরপরই এক ছোট্ট ছেলেকে ডেকে নেন। সকলে একসঙ্গে হাসিমুখে ক্যামেরার সামনে দাঁড়ান। এরপরই খবর ছড়িয়ে পড়ে, পুত্রসন্তান দত্তক নিয়েছেন সুস্মিতা।

সেই খবরের প্রেক্ষিতেই ইনস্টাগ্রামে ওই শিশুটির সঙ্গে নিজের ছবি পোস্ট করেন সুস্মিতা। সেখানে অভিনেত্রী লেখেন, আমার ধর্মপুত্র আমাদিউসের সঙ্গে কথা বলছি। তাকে নিয়ে কীভাবে খবর ছড়িয়েছে, তা নিয়ে কথা হচ্ছে। তার মুখভঙ্গি যাবতীয় প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। ছবিটি তুলেছেন শ্রীজয়া (আমাদিউসের মা)।
নিজের এই ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমেই যাবতীয় রটনার জবাব দিয়েছেন সুস্মিতা। বরাবরই স্পষ্টবাদী অভিনেত্রী। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কখনও লুকাননি। ২০০০ সালে প্রথম সন্তান রেনেকে দত্তক নেন সুস্মিতা। তার ১০ বছর পর দ্বিতীয় সন্তান আলিশাকে ঘরে নিয়ে আসেন। একাই দুই মেয়েকে বড় করে তুলেছেন অভিনেত্রী। তাদের নিয়ে নানা ছবি ও ভিডিও আপলোড করেন তিনি।

বিদায়ী বছরের শেষে প্রেমিক রহমন শওলের সঙ্গে সম্পর্ক ভাঙেন সুস্মিতা। ১৫ বছরের ছোট প্রেমিকের সঙ্গে ব্রেকআপের কথাও সোশ্যাল মিডিয়াতেই জানান তিনি। সুস্মিতা জানান, বন্ধুত্ব দিয়েই শুরু হয়েছিল, বন্ধুত্বই রইল। সম্পর্ক না থাকলেও, ভালবাসা থাকল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102