ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শ্রাবন্তীর ওপর ক্ষেপেছেন নেটিজেনরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ জানুয়ারি, ২০২২
  • ৫২ বার পঠিত

সম্প্রতি শ্রাবন্তীর একটি ছবি ভাইরাল হয়েছে। ভেজা শরীরে বাথটবে গোসল করছেন শ্রাবন্তী। এই ছবি নিয়ে কম আলোচনা সমালোচনা হয়নি। ফের আলোচনায় কলকাতার এই সুন্দরী। তবে এবার পড়লেন বিতর্কের মুখে। আসলে সমালোচনা যেন কিছুতেই পিছু ছাড়ে না শ্রাবন্তীর। ব্যক্তিগত জীবন হোক বা রাজনৈতিক জীবন- শ্রাবন্তীর পিছু পিছু ছুটে আসে বিতর্ক।

এবার এক ‘খুদে বন্ধু’র সঙ্গে ছবি পোস্ট করে কটাক্ষ আর রোষের মুখে পড়েছেন শ্রাবন্তী। সম্প্রতি ইনস্টাগ্রামে এক ছোট্ট বেজির (নেউল) সঙ্গে ছবি পোস্ট করেছেন শ্রাবন্তী। সেই বেজি শাবকটি বিরাট একটা শেকল দিয়ে বাঁধা।

ছবির ক্যাপশনে শ্রাবন্তী লিখেছেন, ‘হঠাত্ করেই দেখা হল একটা ছোট্ট মিষ্টি বন্ধুর সঙ্গে…’। এরপর হ্যাশট্যাগে নায়িকা জুড়ে দিয়েছেন ‘লাভ অ্যানিমালস’, ‘কিউটিপাই’। এই ছবি দেখে ক্ষুব ক্ষেপেছেন নেটিজেনরা। যেভাবে মোটা শেকল দিয়ে ওই ছোট্ট বেজিটি বাঁধা রয়েছে তা নিয়ে অসন্তুষ্ট এবং ক্ষুব্ধ তাঁরা।

নেটিজেনদের শ্রাবন্তীকে প্রশ্ন, ‘এটা কি ধরণের পশু প্রেম?’, একজ লিখেছেন- ‘বুঝতে পারছি না এই টুকু বাচ্চার গলায় এতো বড় চেন… সিরিয়াসলি? হ্যাশট্যাগে অ্যানিমাল লাভ? এটা কী ধরণের নাটক?’ কেউ কেউ তো আবার PETA (পিপল ফর এথিক্যাল ট্রিটমেন্ট ফর অ্যানিমাল) অফিসিয়্যাল হ্যান্ডেলককে ট্যাগ করে অভিযোগ করেছেন।

ভারতীয় গণমাধ্যম বলছে, নেউল বা মঙ্গুজ বন্যপ্রাণী সংরক্ষণ আইনে সিডিউল ২ তালিকাভুক্ত প্রাণী। বাঘ শিকারের মতো সমান অপরাধ নেউল শিকার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102