ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ জানুয়ারি, ২০২২
  • ৬৭ বার পঠিত

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় বালুবাহী ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হাসিব ইসলাম (২৫) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার দীঘলকান্দি পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসিব ইসলাম বগুড়া সারিয়াকান্দি উপজেলার কুঠিবাড়ী গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে দীঘলকান্দি পার্কের সামনে মোটরসাইকেল এবং বালুবাহী ট্রলির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী দুই ভাই হাসিব ও মেহেদী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সারিয়াকান্দি হাসপাতালে নিয়ে যান। সেখানে হাসিবের অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করে। শজিমেক হাসপাতালে নেওয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক হাসিবকে মৃত ঘোষণা করেন।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102