ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পুনম পাণ্ডেকে গ্রেফতার করা যাবে না

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ জানুয়ারি, ২০২২
  • ৫৪ বার পঠিত

বিচারপতি বিনীত শরণ ও বি ভি নাগারথনার একটি বেঞ্চ এই আদেশ জারি করেছেন। এর আগে মুম্বাই হাইকোর্ট পুনম পাণ্ডের আগাম জামিন বাতিল করেছিল। সে আদেশের বিরুদ্ধে আপিল করেছেন পুনম। এরপর মহারাষ্ট্র সরকারকে নির্দেশ জারি করেছেন দেশটির সর্বোচ্চ আদালত। এমনটাই জানা গেছে ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে।

পর্নোগ্রাফির একটি অভিযোগে অভিনেত্রী শার্লিন চোপড়ার সঙ্গে পুনম পাণ্ডের নামও ছিল। গত বছর পর্নোকাণ্ডে বেশ তোপের মুখে পড়েছিল শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা। শিল্পার স্বামী রাজ কুন্দ্রাকে জেলে পর্যন্ত যেতে হয়েছিল। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বেশ কিছু ধারায় অভিযোগ করা হয়েছিল।

এদিকে স্বামীর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন পুনম পাণ্ডে। স্বামী স্যাম বম্বের নামে অভিযোগ করার পরেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন পুনম।

এর আগেও পুনম তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন। হাজতবাসেও ছিলেন তার স্বামী স্যাম। ভারতের গোয়ায় মধুচন্দ্রিমায় গিয়ে পুনম তার স্বামীর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন। এরপর পুলিশ তাকে গ্রেফতার করে।

দু’বছর এক সঙ্গে থাকার পর ২০২০ সালের সেপ্টেম্বরে বান্দ্রায় নিজেদের বাড়িতে এক ঘরোয়া আয়োজনে বিয়ে করেন পুনম ও স্যাম। দাম্পত্যের এক বছরের মধ্যেই একাধিকবার বিতর্কের কেন্দ্রে এসেছে এই দম্পতি। ২৯ বছর বয়সী এই মডেল ও বলিউড অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে খোলামেলা ছবি ও ভিডিও পোস্ট করে প্রায়ই বিতর্কের ঝড় তোলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102