ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লকডাউনে আটকে পড়ে শেষ পর্যন্ত বিয়ে করলেন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ জানুয়ারি, ২০২২
  • ২৬ বার পঠিত

ফেই নামের তরুণের সঙ্গে দেখা করতে তার বাসায় গিয়েছিলেন চীনের শানসি প্রদেশের ২৮ বছরের তরুণী ঝাও জিয়াওকিং। সেখানে যাওয়ার পর জিয়ানয়াং শহরে শুরু হয় লকডাউন।

এরপর আর সেখান থেকে বের হতে পারেননি ঝাও। পরে বাধ্য হয়ে ফেইয়ের সঙ্গে বাগদান হয় ঝাওয়ের।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, চীনের ছোট শহর ও গ্রামীণ এলাকায় বহু দিনের রীতি হলো, বাড়ি থেকে ঠিক করা পাত্রের বাড়িতে যাবেন পাত্রী। সেখানে পাত্রের সঙ্গে মুখোমুখি কথা বলার পাশাপাশি হবু শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গেও হবে পরিচয়।

সেই রীতি মেনেই বিয়ের আলাপ চলা ‘অপন্দের’ পাত্র ফেইয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ঝাও।

সোমবার (১৭ জানুয়ারি) স্থানীয় সংবাদমাধ্যম জিমু নিউজকে ঝাও বলেন, সেখানে আমি কখনই রাতে থাকার কথা ভাবিনি। কেননা বিষয়টি আমার কাছে খুবই খারাপ লেগেছিল। কিন্তু বাধ্য হয়ে থাকতে হয়েছে।

ফেইয়ের বাসায় গিয়ে লকডাউনে আটকা পড়ে সেখানে থাকতে হয় ঝাওকে। যদিও প্রথমে ফেইয়ের ছবি থেকে পছন্দ তেমন হয়নি ঝাওয়ের। লকডাউনের সময় ঝাও ও ফেই আরও কাছাকাছি আসেন। একে অপরকে ভালোবাসতে শুরু করেন। শেষে তাদের বাগদান সম্পন্ন হয়। করছেন বিয়েও।

নিজের জীবনসঙ্গীকে নিয়ে উচ্ছ্বসিত ঝাও বলেন, ‘আমি অনলাইনে আপেল বিক্রি করি। এ জন্য আমাকে অনেক রাত জেগে কাজ করতে হয়। গোটাটাই নির্ভর করে অনলাইন বাজারের ওপর। আমি যখন রাত জেগে কাজ করি, ফেই আমার জন্য জেগে বসে থাকে। মাঝে-মধ্যেই গরম কফির কাপে আমাদের বন্ধুত্ব আরও গাঢ় হয়েছে। আমি ফেইকে পেয়ে খুব খুশি। ’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102