ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের প্রতিপক্ষ যারা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ জানুয়ারি, ২০২২
  • ৪৫ বার পঠিত

চলতি বছরের ১৬ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই লক্ষেই আজ শুক্রবার (২১ জানুয়ারি) বৈশ্বিক এ টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে আইসিসি।

এবার গ্রুপ ‘বি’-তে থাকা বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পাবে ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাকে। বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ হিসেবে থাকছে বাছাইপর্বে গ্রুপ ‘বি’-এর জয়ী দল ও গ্রুপ ‘এ’ এর রানার্স-আপ দল।

২৪ অক্টোবর হোবার্টে বাংলাদেশের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ হিসেবে থাকবে ‘এ’ গ্রুপের রানার্সআপ দল। ২৭ অক্টোবর সিডনিতে দক্ষিণ আফ্রিকার মোকাবেলা করবে টাইগাররা।

৩০ অক্টোবর ব্রিসবেনে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দলের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। পরের দুটি ম্যাচ অ্যাডিলেইডে। ২ নভেম্বর ভারত এবং ৬ নভেম্বর পাকিস্তানের মোকাবেলা করবে রিয়াদ বাহিনী।

এদিকে বিশ্বকাপের গ্রুপ ‘এ’-তে রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, রানার্স-আপ নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও আফগানিস্তান। বাকি দুই দুই বাছাইপর্বে গ্রুপ ‘এ’-এর জয়ী দল ও গ্রুপ ‘বি’ এর রানার্স-আপ দল।

আগামী ১৬ অক্টোবর থেকে বিশ্বকাপের আনুষ্ঠানিকতা শুরু হবে। তবে মূল পর্বের খেলা ২২ অক্টোবর শুরু হবে।

বিশ্বকাপের বিস্তারিত সূচি দেখতে ক্লিক করুন

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102