ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যাত্রাবাড়ীতে বাসচাপায় একই পরিবারের তিন সদস্য নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ জানুয়ারি, ২০২২
  • ৪৯ বার পঠিত

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল মেডিকেল এলাকায় বাস চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছে। নিহতরা সবাই একই পরিবারের সদস্য। আজ ভোর সোয়া ৭টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের তিনজনকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন, আব্দুর রহমান (৬৫), মো. রিয়াজুল ইসলাম (৪৮) ও মোসাম্মত শারমিন আক্তার (৩৮)। এই ঘটনায় আহত হয়েছেন, শাকিরা নামের ৫ বছরের একটি শিশু ও সিএনজি চালক মোহাম্মদ রফিক (৫০)। তাদের গ্রামের বাড়ি বরিশাল জেলার উজিরপুর থানায়।

যাত্রাবাড়ী থানার পুলিশের উপ-পরিদর্শক (এস আই) বিশ্বজিৎ সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের তিনজনকে উদ্ধার করি। পরে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে তিনজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, তাদের তিন জনের মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয় নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102