ads
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মেয়ের মা হলেন প্রিয়াঙ্কা চোপড়া

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২২ জানুয়ারি, ২০২২
  • ৫০ বার পঠিত

এবার মেয়ের মা হলেন বলিউডের জনপ্রিয় বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। শুক্রবার (২১ জানুয়ারি) রাতে সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে খবরটি জানান এই তারকা।

ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কা লেখেন, সবাইকে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমরা সারোগেট পদ্ধতিতে সন্তানকে স্বাগত জানিয়েছি। এই বিশেষ সময়ে আমরা বিনীতভাবে সবার শুভকামনা চাই যাতে করে পরিবারকে আরও বেশি সময় দিতে পারি। সবাইকে অনেক ধন্যবাদ।

শুক্রবার মধ্যরাতে প্রিয়াঙ্কার পোস্টটি মুহূর্তেই সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে যায়। সহকর্মী থেকে ভক্ত অনুরাগীরা প্রিয়াঙ্কা-জোনাসকে অভিনন্দন জানাচ্ছেন।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, প্রিয়াঙ্কা-জোনাসের মেয়ে হয়েছে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এক হাসপাতালে রয়েছে এই দম্পতির মেয়ে। যদিও বা নবজাতকের নাম এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি।

২০১৮ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন নিক-প্রিয়াঙ্কা। ২০২১ সালে বিয়ের তিন বছর উদযাপন করেছেন এই দম্পতি। কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে ফ্যামিলি প্ল্যানিং নিয়ে আলোচনা করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু এতো শিগগিরই যে এভাবে সুখবরটি দেবেন এই তারকা দম্পতি তা কেউ ধারণা করেননি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102