ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সুশান্তের জন্মদিনে রিয়ার যে পোস্ট আলোড়িত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২২ জানুয়ারি, ২০২২
  • ৫১ বার পঠিত

সেই ভিডিওতে দেখা যাচ্ছে ওয়ার্কআউটের পর নানা ধরনের পোজ দিচ্ছেন রিয়া-সুশান্ত। ক্যাপশনে রিয়া লিখেছেন, ‘তোমাকে খুব মিস করি।’ সেখানে শুধুই লাল হৃদয়ের একটি ইমোজি দিয়েছেন অভিনেত্রী। ব্যাকগ্রাউন্ডে জুড়েছেন পিঙ্ক ফ্লয়েডের ‘উইশ ইউ ওয়্যার হিয়ার’ গানটি।

২০২০ সালের ১৪ জুন সুশান্তের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়ে তার অ্যাপার্টমেন্ট থেকে। আত্মহত্যা না খুন, সেই রহস্যের এখনো কিনারা হয়নি। তবে তার রহস্যঘেরা মৃত্যু বলিউডের দিকে আঙুল তোলে সরাসরি। রিয়াকে দায়ী করে জিজ্ঞাসাবাদও করা হয় দফায় দফায়। এরপর তার ও তার ভাই শৌভিকের নাম জড়ায় মাদক মামলায়। নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) হাতে গ্রেফতারও হন তারা।

পরে জামিনে মুক্তি পেয়েছেন তারা। কিন্তু এরই মধ্যে অনেক কাজ হাতছাড়া হয় রিয়ার। বলিউডের অনেকেই একপ্রকার বয়কট করে বাঙালি অভিনেত্রীকে। পরে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরেন রিয়া। সুশান্তের মৃত্যুর পর কাজ করেছেন অমিতাভ বচ্চন ও ইমরান হাশমি অভিনীত ‘চেহরে’ ছবিতেও।

কিন্তু তাকে নিয়ে এখনো ভ্রু কুঁচকে আছে ইন্ডাস্ট্রির একাংশ। ২০২০ সালে সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর পর থেকেই রিয়া ছিলেন লাইমলাইটে। পানি গড়িয়েছিল অনেক দূর।

মৃত্যুর কিছুদিন আগে পর্যন্ত রিয়ার সঙ্গে একই ফ্ল্যাটে থাকতেন সুশান্ত সিং রাজপুত। টেলিভিশনের পবিত্র রিস্তা ধারাবাহিকে জনপ্রিয়তা পাওয়ার পর ২০১৩ সালে কাই পো চে ছবিতে বলিউডে পা রেখেছিলেন সুশান্ত। এরপর একাধিক হিট ছবি করেছেন তিনি। তার শেষ ছবি সঞ্জনা সাঙ্ঘির সঙ্গে দিল বেচারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102