ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাড্ডায় গলায় ফাঁস দিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২২ জানুয়ারি, ২০২২
  • ৭১ বার পঠিত

রাজধানীর বাড্ডা লিংক রোডের একটি বাসায় গলায় ফাঁস দিয়ে সৌরভ মাহমুদ নুর (২২) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তিনি একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ট্রিপল-ই বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

শনিবার (২২ জানুয়ারি) বিকেল ৫টার দিকে লিংক রোডের ৬৩৬ নম্বর গোমতী ভিলায় এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সৌরভ ময়মনসিংহ সদর উপজেলার কাচিঝুলি গ্রামের শাহজাহান মাহমুদের ছেলে। বাড্ডায় ৬তলা ওই বাসায় একটি পরিবারের সঙ্গে সাবলেট থাকতেন তিনি।

তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া সহকর্মী সৈকত আমিন জানান, বিকেলে তার পাশের বাসা থেকে তাকে ফোন দিয়ে জানায় যে, সৌরভ রুমের দরজা খুলছে না। তাকে ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছে না। পরে তিনি ওই বাসায় গিয়ে আশপাশের ভাড়াটিয়াদের সঙ্গে নিয়ে রুমের দরজা ভেঙে ভেতরে ঢুকেন। এ সময় দেখতে পান ফ্যানের সঙ্গে মাফলার পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলছে সৌরভ। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কী কারণে সৌরভ গলায় ফাঁস দিয়েছেন সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102