ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শিশুদের তাড়াতে গুলি, মন্ত্রীর ছেলেকে বেধড়ক মারধর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ জানুয়ারি, ২০২২
  • ৩০ বার পঠিত

বাগানে ক্রিকেট খেলছিল গ্রামের কয়েকটি শিশু। সেই খবর পেয়ে নিজেদের বাগান থেকে ওই শিশুদের তাড়াতে শূন্যে গুলি চালালেন ভারতের বিহারের পর্যটনমন্ত্রীর ছেলে। গুলির শব্দে আতঙ্কের জেরে হওয়া হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে এক শিশুসহ আহত হন ৬ জন। এরপরই অভিযুক্তকে বেধড়ক মারধর করে ক্ষিপ্ত জনতা। রবিবার (২৩ জানুয়ারী) ঘটনাটি ঘটেছে বিহারের পশ্চিম চম্পারণ জেলায়।

জানা গেছে, হরদিয়া গ্রামে বিহারের পর্যটনমন্ত্রী নারায়ণ প্রসাদের একটি খামারবাড়ি রয়েছে। গ্রামের শিশুরা ওই বাড়ির বাগানে ক্রিকেট খেলছে বলে খবর পেয়ে লোকজন নিয়ে সেখানে পৌঁছান মন্ত্রীর ছেলে বাবলু কুমার। এরপর শিশুদের ভয় দেখিয়ে সেখান থেকে তাড়াতে পিস্তল থেকে শূন্যে গুলি চালান তিনি। গুলি চালানোর কারণে শিশুরা ভয় পেয়ে হুড়োহুড়িতে পড়ে যায়। খবর পেয়ে ছুটে আসেন স্থানীয়রা। এতে পদদলিত হয়ে আহত হয় এক শিশুসহ কয়েকজন গ্রামবাসী। এরপর বাবলুর আগ্নেয়াস্ত্র কেড়ে নিয়ে তাঁকে বেধড়ক মারধর করেন গ্রামবাসীরা। মন্ত্রীর নাম লেখা নম্বরপ্লেট খুলে নিয়ে তার গাড়িও ভাঙচুর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীদের হাত থেকে বাবলুকে উদ্ধার করে পুলিশ।

পশ্চিম চম্পারণ জেলার পুলিশ সুপার উপেন্দ্র বর্মা জানিয়েছেন, গ্রামবাসীদের পাশাপাশি আহত হয়েছেন মন্ত্রীর ছেলেও। তার আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। সেটিকে পরীক্ষার জন্য পাঠানো হবে। আহতদের হাসপাতালে ভর্তি করানো ছাড়াও ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ।

এদিকে, এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে বিহারের বিরোধী রাজনৈতিক দলগুলি। তবে সকল অভিযোগ খারিজ করেছেন মন্ত্রী নারায়ণ প্রসাদ। তিনি পাল্টা দাবি করেছেন, তার খামারবাড়িটি জবরদখল করার চেষ্টা করছিল একদম লোক। খবর পেয়ে তাদের রুখতে সেখানে যায় তার ছেলে। কিন্তু তার উপর হামলা চালানো হয় এবং লাইসেন্স থাকা বন্দুকটিও কেড়ে নেয় হামলাকারীরা। মন্ত্রী নারায়ণ প্রসাদ বলেন, সকল অভিযোগ ভিত্তিহীন। এসব আমাকে বদনাম করার রাজনৈতিক ষড়যন্ত্র।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102