ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কলকাতার ৫৫% তরুণ-তরুণী বিয়ে ছাড়াই যৌন মিলনে আগ্রহী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ জানুয়ারি, ২০২২
  • ৩০ বার পঠিত

ভারতের পশ্চিমবঙ্গের অন্য বড় শহরগুলির তুলনায় কলকাতা যৌন সম্পর্কের বিষয়ে অনেক উদার হয়ে উঠছে।

রোববার সেক্সুয়াল প্যাটার্ন অ্যান্ড বিহেভিয়ার অব কলকাতা শীর্ষক এক আলোচনা চক্রে উঠে এলো এই কথা। কলকাতার ৫৫ শতাংশ তরুণ-তরুণী বিয়ে নামক প্রতিষ্ঠানটি সম্পর্কে আগ্রহ হারিয়েছেন। ২২ থেকে ৩৫ বছর বয়স্ক তরুণ-তরুণিরা, যাঁরা স্বনির্ভর, তাঁরা বিবাহ বহির্ভূত যৌন সম্পর্কের ওপর বেশি আস্থাশীল। এমনকি, কম উপার্জনের তরুণ-তরুণিরাও বিবাহে আস্থা হারাচ্ছেন। এর জন্য হিন্দি এবং বাংলা টেলি সিরিয়ালের প্রভাবকে অনেকটা দায়ী করে সেমিনার স্বীকার করে নিয়েছে ডিভোর্স এর অনুপাতিক হারও এর একটা বড় কারণ।

যৌন সম্পর্কের অবনতি বা যৌন শীতলতার জন্য ডিভোর্সের হার প্রায় ২১ শতাংশে পৌঁছেছে আরবান কলকাতায়। এর ফলেও বিবাহে আগ্রহ কমছে।

৫৫ শতাংশের মধ্যে ৪৮ শতাংশ বিয়ের ক্ষেত্রে সেক্সুয়াল কমপাটিবিলিটিকে গুরুত্ব দিচ্ছেন। ৭ শতাংশ আবার ওয়ান নাইট স্ট্যান্ডে বিশ্বাসী। মনোবিদদের মতে পেশাগত জীবনের অত্যাধিক স্ট্রেস এবং স্ট্রেন এর জন্যে দায়ী। অতিমারি জীবন সম্পর্কে একটি কেয়ার ফ্রি মানসিকতার জন্ম দিয়েছে। তার ফলেও অনিত্যতা সম্পর্কে বিশ্বাসী হয়ে পড়ছে মানুষ এবং চিরন্তন বন্ধনে আর জড়াতে চাইছে না।

বিস্ময়ের ব্যাপার যে ৫৫ শতাংশ বিবাহ বহির্ভূত যৌন সম্পর্কে বিশ্বাসী তাদের মধ্যে ২৬ শতাংশ অপেক্ষাকৃত ছোট শহর থেকে কলকাতায় এসেছে রুটি রুজির টানে। এদের কাছে বিয়ে মানে একটি নারীদেহ অথবা পুরুষদেহ ভোগ করার লাইসেন্স মাত্র। এদের কাছে বিয়ের আলাদা কোনও তাৎপর্য নেই। উত্তরাধিকার প্রশ্নেও এরা নির্বিকার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102