ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নরওয়ের রাজধানী অসলোতে তালেবান ও পশ্চিমা কূটনীতিকদের বৈঠক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ জানুয়ারি, ২০২২
  • ৩৭ বার পঠিত

নরওয়ের রাজধানী অসলোতে সোমবার (২৪ জানুয়ারি) তালেবান ও পশ্চিমা কূটনীতিকরা বৈঠকে বসতে যাচ্ছেন। আফগানিস্তানের মানবিক সংকট ও মানিবাধিকার বিশেষ করে নারী স্বাধীনতায় কট্টর এই ইসলামপন্থীদের দ্বারা খর্ব হয়েছে তাই আলোচনার মূল বিষয়।

গত বছরের আগস্টে তালেবানের ক্ষমতায় ফেরার পর এটি তাদের এ ধরনের প্রথম বৈঠক। তালেবান প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন, জার্মানী, ইতালি, ইউরোপীয় ইউনিয়ন ও নরওয়ের প্রতিনিধিদের সাথেও সাক্ষাত করবে।

তালেবানের ১৫ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন তাদের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তারা শনিবার তিন দিনের সফরে নরওয়ে সরকারের ভাড়া করা বিমানে করে শনিবার অসলো এসে পৌঁছান। নরওয়ের উদ্যোগে রুদ্ধদ্বার এই বৈঠক অসলোর বাইরে পাহাড়ের ওপর সোরিয়া মোরিয়া হোটেলে অনুষ্ঠিত হচ্ছে।

উল্ল্যেখ্য, তালেবানদের ক্ষমতা দখলের পর বিদেশী সাহায্য নির্ভর আফগান অর্থনীতিতে তীব্র সংকট চলছে। দেশটির দুই কোটি ৩০ লাখ কিংবা ৫৫ শতাংশ লোক দুর্ভিক্ষের হুমকিতে রয়েছে। এ সংকট মোকাবেলায় দেশটির চার’শ ৪০ কোটি ডলার সহায়তা প্রয়োজন।

তালেবান ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত আফগানিস্তান শাসন করেছিল। সে সময়ে তারা ব্যাপকভাবে মানবাধিকার লংঘন করে বলে অভিযোগ রয়েছে। তালেবান আফগানিস্তানে এবারে কি ধরনের শাসন চালায় আন্তর্জাতিক সম্প্রদায় তা দেখার অপেক্ষায় রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102