ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এক দিনে শনাক্ত ১৬ হাজারের বেশি, মৃত্যু ১৮ জনের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ জানুয়ারি, ২০২২
  • ২৬ বার পঠিত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট প্রাণহানি হয়েছে ২৮ হাজার ২৫৬ জনের। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ১৬ হাজার ৩৩ জন। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৭ লাখ ১৫ হাজার ৯৯৭ জন।

আজ মঙ্গলবার (২৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনাক্তের হার ৩২ দশমিক ৪০ শতাংশ।

এর আগে গত বছরের জুলাইয়ে এক দিনে ১৬ হাজার ২৩০ জন আক্রান্ত হয়েছিলেন। সে হিসেবে আজ দেশে দ্বিতীয় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড হলো।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৪৯ হাজার ৬৯৭টি। পরীক্ষা করা হয় ৪৯ হাজার ৪৯২টি নমুনা। মোট শনাক্তের হার ১৪ দশমিক ০৫ শতাংশ। ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার ৯৫ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৮ হাজার ৯৫৪ জন।

এতে আরো বলা হয়, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১২ জন ও নারী ৬ জন। ঢাকা বিভাগে মারা গেছেন ৮ ও চট্টগ্রামে ৬ জন মারা গেছেন। এ ছাড়া রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগে একজন করে মারা গেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102