ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সব রেকর্ড ভেঙে একদিনে সর্বোচ্চ করোনা শনাক্ত ফ্রান্সে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জানুয়ারি, ২০২২
  • ২৯ বার পঠিত

এর আগে গত সপ্তাহেও দৈনিক সংক্রমণে রেকর্ড গড়ে ইউরোপের এ দেশটি। গত ১৯ জানুয়ারি দেশটিতে ৪ লাখ ৬৪ হাজার করোনা রোগী শনাক্ত হয়। ফ্রান্স ছাড়াও করোনা সংক্রমণ পুরো ইউরোপজুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

এদিকে বিশ্বে করোনার টালমাটাল পরিস্থিতিতে বুধবার (২৬ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯ হাজার ৬৪৭ জনের। একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৩ লাখ ২০ হাজার ৪৩৯ জন।

করোনা সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় বুধবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৩৫ কোটি ৯০ লাখ ৪৩ হাজার ২৪০ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ লাখ ৩৩ হাজার ৪০৩ জনে। আর সুস্থ হয়েছেন ২৮ কোটি ৪৫ লাখ ৩ হাজার ৭৮৮ জন।

করোনায় আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক কোটি ৭৩ লাখ ২ হাজার ৫৪৮ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ২৯ হাজার ৪৮৯ জন।

এ ছাড়া এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৩৪ লাখ ৪৯ হাজার ১৮৫ জন। মোট মৃত্যু হয়েছে ৮ লাখ ৯৪ হাজার ৮৮০ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ৮২ হাজার ৭৪২ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৯১ হাজার ১৫৪ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৪৩ লাখ ৩৪ হাজার ৭২ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ২৩ হাজার ৯০১ জনের।

পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন এক কোটি ৬০ লাখ ৪৭ হাজার ৭১৬ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৫৪ হাজার ৩৫৬ জন।

আক্রান্তের তালিকায় রাশিয়া ষষ্ঠ, তুরস্ক সপ্তম, ইতালি অষ্টম, স্পেন নবম এবং জার্মানি দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশে অবস্থান দাঁড়িয়েছে ৩৮তম।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102