ads
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পপির অভিযোগ নিয়ে যা বললেন জায়েদ খান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০২২
  • ৪৮ বার পঠিত

জনপ্রিয় চিত্রনায়িকা পপি হঠাৎ ২৬ জানুয়ারি একটি ভিডিও বার্তার মাধ্যমে সামনে আসেন। সেখানে তিনি চলচ্চিত্র শিল্পী সমিতির গত কমিটির বিরুদ্ধে তুলেছেন একগাদা অভিযোগ।

পপি বলেছেন, শিল্পী সমিতি থেকে নানাভাবে অপমানিত হয়েছেন তিনি। এমনকি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় এই অভিনেত্রীকে সদস্যপদ বাতিলের চিঠি পর্যন্ত দেওয়া হয়েছিল।

পপি তার অভিযোগে নাম উল্লেখ করেননি। তবে তার অভিযোগের তীর যে সংগঠনটির গত দুই মেয়াদের সাধারণ সম্পাদক জায়েদ খানের দিকে ছিল, বুঝতে বাকি নেই কারো।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) এফডিসিতে সাংবাদিকদের কাছে জায়েদ খান বলেন, শেক্সপিয়ার একটা কথা বলে গেছেন- ‘মানুষের সঙ্গে মারামারি করে শত্রু বাড়ানোর দরকার নাই। কিছু ভালো কাজ করবে, শক্র এমনিতেই তৈরি হয়ে যাবে।’

আমার যদি এত দোষ থাকে তবে সেটা নির্বাচনের দুই-চার বছর আগে বের হওয়া উচিত ছিল। নির্বাচনের একদিন আগে বের হচ্ছে কেন? তার মানে আপনি আমার বিরুদ্ধে কাউকে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন।

পপির অভিযোগ প্রসঙ্গে এই নেতা আরও বলেন, দ্বিতীয় কথা হচ্ছে, তার (পপি) সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল। তার সঙ্গে শতাধিক স্টেজ শো করেছি, একই প্যানেলে নির্বাচন করেছি। তার মতানৈক্য বা মতাদর্শ থাকতেই পারে। সেটা নিজেদের ফোরামে বলাই ভালো। তাকে খুঁজেই পাচ্ছি না। তার মোবাইল বন্ধ। হঠাৎ করে একদিন আগে তাকে দিয়ে কিছু বলানো হচ্ছে। যাক বলেছে; আপনারা তো বলেন আমি আলোচিত মানুষ। হয়তো এ কারণে বলেছে। তার আক্ষেপ-অভিযোগ থাকলে সামনে এসে বললেই ভালো হতো। একটা কথা মনে রাখবেন- ‘যে গাছে ফল হয় বেশি, সেখানে ঢিলও পড়ে বেশি। আর অন্য কেউ তো বলেনি, পপি বলেছেন। আমি এনজয় করছি।’

শুক্রবার (২৮ জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন। এতে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল। একটিতে আছেন ইলিয়াস কাঞ্চন ও নিপুন; অন্যটিতে মিশা সওদাগর ও জায়েদ খান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102