ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছাদে আটকে থাকা ঘুড়ি নামাতে গিয়ে শিশুর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০২২
  • ৪২ বার পঠিত

রাজধানীর সুত্রাপুরে ভবনের ছাদে আটকে থাকা ঘুড়ি নামাতে গিয়ে সালভী আল জিহাদ (১০) নামের এক শিশু মারা গেছে।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

মুমূর্ষ অবস্থায় শিশু জিহাদকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকাল সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।
মৃত জিহাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায়। সে বাবা শাহ আলম ও মা জেসমিন আক্তারের সঙ্গে সুত্রাপুর অল্টার রোডের ওই ভবনে থাকতো।

দুই বোন, এক ভাইয়ের মধ্যে জিহাদ সবার ছোট। সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

জিহাদের খালু মো. মাসুম বলেন, বিকেলে সমবয়সী কয়েকজনের সঙ্গে জিহাদ ছাদে ওঠে। এ সময় সেখানে একটি ঘুড়ি আটকে ছিল। ওই ঘুড়ি নামাতে গেলে সাততলার ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় জিহাদ। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে মারা যায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, বিষয়টি সুত্রাপুর থানায় অবহিত করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102