আইনি মামলায় তৃতীয় স্বামীর সঙ্গে লড়াইয়ের পাশাপাশি নতুন করে প্রেমে পড়েছেন ওপার বাংলার নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি। সম্প্রতি কলকাতায় বিরাট কোহলির রেস্তোরাঁয় দেখা গেল তাকে আর তার বন্ধু অভিরূপ নাগ চৌধুরীকে।
নেটমাধ্যমে শ্রাবন্তী, অভিরূপ এবং আরও এক বন্ধু শ্রীপর্ণা রায়ের সঙ্গে আনন্দের ছবি দিয়ে অভিনেত্রীকে ধন্যবাদ জানান ঊষসী সেনগুপ্ত। কোহলির রেস্তোরাঁর দায়িত্বে আছেন তিনি। ছবিতে দেখা যায়, খোলা চুলে কালো-নীল জর্জেটের শাড়িতে শ্রাবন্তীর সঙ্গে ঊষসীকে।
বেশ কিছু দিন আগে শোনা যাচ্ছিল শ্রাবন্তী আর অভিরূপের প্রেম ভেঙে গেছে। তাদের নাকি আর একসঙ্গে দেখা যাচ্ছে না। এই খবর যে সম্পূর্ণ ভুল এই ছবিই তার প্রমাণ।
তৃতীয় স্বামী রোশনের সঙ্গে বিবাহ বিচ্ছেদ না হওয়ায় শ্রাবন্তী হয়তো অভিরূপকে বিয়ে করতে পারছেন না। কিন্তু শ্রাবন্তী আর অভিরূপের গাঢ় বন্ধুত্বে কোথাও ছেদ পড়েনি।
সূত্র: আনন্দবাজার