ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কোহলির রেস্তোরাঁয় গিয়ে নতুন আলোচনায় শ্রাবন্তী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ জানুয়ারি, ২০২২
  • ৪১ বার পঠিত

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি তৃতীয় বিয়ে ছিন্ন করেছেন। গত বছর রোশান সিংয়ের সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টানলেও তাদের সম্পর্ক এখনও আদালতে ঝুলে আছে।

এরই মধ্যে নতুন প্রেমে পড়েছেন এ অভিনেত্রী। কয়েক মাস ধরেই এক ব্যবসায়ীর সঙ্গে ঘনিষ্ঠ তিনি। তার নাম অভিরূপ নাগ চৌধুরী। তারা দুজন একই আবাসনে থাকেন। পারিবারিক বিভিন্ন আয়োজনে অংশ নেওয়া কিংবা সুদূর মালদ্বীপে গিয়ে অবকাশও যাপন করেছেন তারা।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, এবার শ্রাবন্তী ও অভিরূপকে দেখা গেল একটি রেস্তোরাঁয়। ‘ওয়ানএইট কমিউন’ নামের সেই রেস্তোরাঁর মালিক হলেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। রেস্তোরাঁটির কলকাতা শাখায় প্রেমিকের সঙ্গে রাতের ডিনারে হাজির হন শ্রাবন্তী।

প্রতিবেদনে আরও বলা হয়, রেস্তোরাঁটির দায়িত্বে আছেন ঊষসী সেনগুপ্ত। তার আমন্ত্রণেই নাকি শ্রাবন্তী সেখানে গেছেন। আর সঙ্গে করে নিয়ে গেছেন প্রেমিক অভিরূপকে। তাদের ছবি প্রকাশ্যে এসেছে ঊষসীর ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমেই।

কিছু দিন আগে গুঞ্জন ওঠে, ব্যবসায়ী অভিরূপের সঙ্গে নাকি শ্রাবন্তীর প্রেম ভেঙে গেছে। কারণ কিছু দিন তাদের একসঙ্গে দেখা যায়নি। তবে সদ্য এই ডিনার ডেট প্রমাণ করে দিল, এখনো সম্পর্কের সুতোয় বন্দি আছেন শ্রাবন্তী-অভিরূপ।

উল্লেখ্য, শ্রাবন্তী চ্যাটার্জি প্রথম বিয়ে করেছিলেন নির্মাতা রাজীব বিশ্বাসকে। ২০০৩ সালে হয়েছিল সেই বিয়ে। দীর্ঘ ১৩ বছরের সংসার জীবনের ইতি টেনে ২০১৬ সালে বিবাহবিচ্ছেদ করেন অভিনেত্রী। একই বছর তিনি বিয়ে করেন কৃষাণ বিরাজ নামে এক মডেলকে। কিন্তু সেই বিয়ে এক বছরও টেকেনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102