ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জন্মদিনকে ঘিরে শ্রুতির বিশেষ প্ল্যানিং

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ জানুয়ারি, ২০২২
  • ৪৭ বার পঠিত

২৮ জানুয়ারি কামাল হাসান কন্যা শ্রুতি হাসানের জন্মদিন। জন্মদিন নিয়ে এবার সামনে এসেছে শ্রুতির বিশেষ পরিকল্পনার খবর। জন্মদিনে তিন দিনব্যাপী সেলিব্রেশনের অন্যরকম পরিকল্পনা করছেন এই তারকা।

বরাবরই শ্রুতি বাস্তবের একাধিক বিষয়কে সামনে তুলে ভক্তদের সচেতন করে তোলেন। এবারেও তার ব্যতিক্রম নয়।

তিনি প্রাথমিকভাবে স্থির করেছিলেন এই বছরের জন্মদিন একটু বিশেষভাবে পালন করবেন। মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়িয়ে তোলার আগ্রহ রয়েছে তার। সেই সঙ্গে সিনেমার দুনিয়ার নারীদের অবস্থানের প্রসঙ্গ তুলে আনতে চান এই তারকা।

নারীদের ব্যবহার করে নানান ছবির ব্যবসা এবং কোন পর্যায় নারীদের রাখা হচ্ছে, আর কীভাবে দিচ্ছেন ভুল ফাঁদে পা, সবটাই সামনে আনতেন চান শ্রুতি।

পরবর্তীতে তার লক্ষ্য হচ্ছে নারী ও ফ্যাশনকে ঘিরে। ফ্যাশনের দুনিয়ায় বর্তমান নারীদের অবস্থান সবার নজর কাড়ে।

প্রতিটা স্তরে ভারতীয় নারীরা যেভাবে নিজেদের প্রমাণ করে চলেছে সেই বিষয়টি লক্ষ্য করেই এবার জন্মদিনের বিশেষ সেলিব্রেশন শ্রুতির। শ্রুতি স্পষ্ট কথা বলতে কখনোই পিছুপা হন না। তার নামের সঙ্গে জড়িয়ে আছে স্টার কিডের তকমা।

বহুবার তোপের মুখে পড়েছেন নেটিজেনদের। তবে, সমানভাবে জবাব দিয়ে চলেছেন এই তারকা। তবে, বর্তমানে জন্মদিনের পরিকল্পনার জন্য কুড়াচ্ছেন প্রশংসাও।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102