ads
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নির্বাচন নিয়ে যা বললেন অপু বিশ্বাস

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ জানুয়ারি, ২০২২
  • ৫৬ বার পঠিত

সকাল থেকেই কড়া নিরাপত্তায় চলছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ। শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৯টায় শুরু হওয়া এই নির্বাচন চলবে বিকেল ৫টা পর্যন্ত।

বৈধ পাস ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তারকারাও যাদের বৈধ পাস আছে, তারাই এফডিসিতে প্রবেশ করতে পারছেন। এ সময় হাজির হয়েছিলেন ঢালিউড কুইন খ্যাত তারকা অপু বিশ্বাস।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সকাল থেকেই পরিবেশটা খুবই ভালো লাগছে। যত আর্টিস্ট আছেন, এখানে সবার আজ মিলনমেলা। এটা নির্বাচন নয়, আমার কাছে মূলত মিলনমেলাই।

এ সময় নির্বাচনী হাওয়া নিয়ে বলেন, যে ছোট ছোট ভুলগুলো আমাদের রয়ে গেছে, সেটা যারা নতুন কমিটি আসবে তারা শুধরে নেবে বলে আশা রাখি। আমাদের ঘরের মধ্যেও অনেক ঝামেলা হয়, সেটা আমরা মিটিয়ে নেয়। এ ছাড়া সিনেমার ব্যাপারেও আরও অনেক কিছু প্রত্যাশা রাখছি।

কড়া নিরাপত্তার বিষয়ে অপু জানান, নিরাপত্তাব্যবস্থা খুব ভালো লেগেছে। কার্ড পাওয়ার পরেই আমি প্রবেশ করেছি। এ ছাড়া অনেকেই আমার সঙ্গে প্রবেশ করতে চেয়েছে, কিন্তু সেটা দেয়া হয়নি নিরাপত্তার কারণে।

চলছে আলোচিত শিল্পী সমিতির নির্বাচন। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) সকাল থেকেই চলছে ভোটগ্রহণ। সেখানে উপস্থিত আছেন দুই প্যানেলের সব সদস্য। তারা জানিয়েছিলেন উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন। সঙ্গে রয়েছে আইনশৃঙ্গলা বাহিনীর কড়া নিরাপত্তা। হাইভোল্টেজ এই নির্বাচনকে ঘিরে আলোচনার শেষ নেই। তারকাবহুল এ নির্বাচন দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করেছে। তবে ভেতরের নির্বাচন আগ্রহের কেন্দ্রবিন্দু সৃষ্টি করেছেন এফডিসির বাইরেও।

তার প্রমাণ মিলেছেন এফডিসির গেটের বাইরেও। এফডিসির সামনে সকাল থেকেই দেখা যাচ্ছে হাজারও মানুষের আনাগোনা৷ বেশির ভাগই দূর-দূরান্ত থেকে আসা। প্রিয় তারকাদের ভোট আজ, তাই একজনর দেখতেও দূর-দূরান্ত থেকে এসেছেন অনেকেই। তারকাদের দেখতেই মূলত এই ভিড়। আর এই ভিড়কে নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হচ্ছে পুলিশ ও র‍্যাবকেও। যদিও এই ভিড় নিয়ে শঙ্কাও প্রকাশ করেছেন কয়েকজন তারকা। এতে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102