ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কাঞ্চনের সঙ্গে মিলেমিশে কাজ করতে চান জায়েদ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জানুয়ারি, ২০২২
  • ৪২ বার পঠিত

টানা তৃতীয়বারের মতো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। তবে এবার তিনি আগের দুইবারের সভাপতি মিশা সওদাগরকে সঙ্গী হিসেবে পাচ্ছেন না।

সমিতির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
বিপক্ষের প্যানেল থেকে সভাপতি নির্বাচিত হলেও একসঙ্গে মিলেমিশে কাজ করবেন বলে জানিয়েছেন আলোচিত এই নায়ক।

শনিবার (২৯ জানুয়ারি) সকাল ৬টার দিকে নির্বাচনের ফল ঘোষণার পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা জানান।

জায়েদ খান বলেন, ‘এবারের নির্বাচনে আমার জয় পেতে অনেক কষ্ট হয়েছে। শিল্পীরা যাদের ভালো মনে করছেন তাদেরকেই ভোট দিয়েছেন। আমি নির্বাচিত হয়েছি সবার দোয়ায় এবং শিল্পীদের ভালোবাসায়। যাদের ভোটে আমি নির্বাচিত, তাদের প্রতি কৃতজ্ঞতা। ’

নির্বাচনে মিশা সওদাগরের হেরে যাওয়া প্রসঙ্গে জায়েদ বলেন, ‘তার সঙ্গে চার বছরের পথচলা, মনে খারাপ হয়ে গিয়েছে। তাকে ছাড়া অনেক খারাপ লাগবে। কাজের ক্ষেত্রে অনেক মিস করবো। ’

এদিকে নতুন সভাপতি ইলিয়াস কাঞ্চনকে নিয়ে তিনি বলেন, ‘কাঞ্চন ভাই অনেক গুণী মানুষ, আমাদেরই তো ভাই। উনি দুই মেয়াদে শিল্পী সমিতির উপদেষ্টা হিসেবে আমাদের সঙ্গে ছিলেন। আসা করছি কাজের মূল্যায়নটা ভালো হবে। আমরা একসঙ্গেই কাজ করবো। তার সঙ্গে কাজের প্রক্রিয়া নতুনভাবে সাজাতে হবে। মিশা ভাইয়ের সঙ্গে কাজ করে একটা বোঝাপড়া তৈরি হয়েছিল। আশা করছি তার সঙ্গেও কাজে করে একটা জায়গা তৈরি হবে। সবাই মিলেমিশেই কাজ করবো। ’

এর আগে শুক্রবার (২৮ জানুয়ারি) এফডিসিতে শিল্পী সমিতির ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ইলিয়াস কাঞ্চন ভোট পেয়েছেন ১৯১, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিশা সওদাগর পেয়েছেন ১৪৮ ভোট। এছাড়া জায়েদ খান ১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিপুণ আক্তার পেয়েছেন ১৬৩ ভোট।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102