ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিজয়ের পর নিপুণকে নিয়ে যা বললেন জায়েদ খান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জানুয়ারি, ২০২২
  • ৪৪ বার পঠিত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। জয়ের পর প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিপুণ আক্তারকেও শিল্পী সমিতির কাজে পাশে চান তিনি।

শুক্রবার (২৮ জানুয়ারি) দিনভর ভোট গ্রহণ শেষে ইলিয়াস কাঞ্চন ও জায়েদ খানের নেতৃত্বে নির্বাচিত নতুন কমিটির নাম ঘোষণা করেছে শিল্পী সমিতির নির্বাচন কমিশনার পীরজাদা শহিদুল হারুন।

সাধারণ সম্পদক পদে নিপুণের চেয়ে ১৩ ভোট বেশি পেয়ে টানা তৃতীয় বারের মতো নির্বাচিত হলেন জায়েদ খান। জায়েদ খান পেয়েছেন ১৭৬ ভোট। নিপুণ পেয়েছেন ১৬৩ ভোট।

জয়ী হওয়ার পর এফডিসিতে সাংবাদিকদের জায়েদ খান জানান, সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চান তারা।

জায়েদ বলেন, তার জন্য শুভ কামনা। নারী অভিনেত্রী হিসেবে প্রথমেই সেক্রেটারি পদে আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। প্রতিদ্বন্দ্বিতা বলব না, প্রতিযোগিতা। তিনি প্রতিযোগিতা করেছেন, বিরোধী পক্ষ হয়েছেন বলেই তো নির্বাচন হয়েছে। তার জন্য শুভ কামনা। তাকে নিয়ে আমরা একসঙ্গে কাজ করতে চাই। আশা করি, কোনও কাজে আমাদের সব সময় তিনি পাশে পাবেন। তিনি শিল্পীদের জন্য কাজ করতে চেয়েছেন। আমরাও শিল্পীদের জন্য কাজ করব। আশা করি, সব সময় তাকে আমরা পাশে পাব। এটাই প্রত্যাশা। তার জন্য অনেক শুভ কামনা।

টানা দুইবার সভাপতি হিসেবে মিশা সওদাগরকে পেলেও এবার তাতে পরিবর্তন এসেছে, সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইলিয়াস কাঞ্চন।

এবারের নির্বাচনে সহ-সভাপতি পদে মনোয়ার হোসেন ডিপজল ও মাসুম পারভেজ রুবেল জয়ী হয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন সাইমন সাদিক।

সাংগঠনিক সম্পাদক পদে শাহানুর জিতেছেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে জয় চৌধুরী জয়ী হয়েছেন।

সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মামনুন ইমন জয়ী হয়েছেন, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জয়ী হয়েছেন আরমান, কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন আজাদ খান।

এ ছাড়া কার্যকরী সদস্য পদে জয়ী হয়েছেন অঞ্জনা সুলতানা, রোজিনা, অরুণা বিশ্বাস, সুচরিতা, আলীরাজ, মৌসুমী, চুন্নু, ফেরদৌস, কেয়া, জেসমিন ও অমিত হাসান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102