ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাঠে না থেকেও পরীমণি পেলেন ৭৯ ভোট

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জানুয়ারি, ২০২২
  • ৪৯ বার পঠিত
পরীমনি

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচনে কোনরকম প্রচারণা না করেও ৭৯ ভোট পেয়েছেন নায়িকা পরীমণি। যদিও ‘কার্যকরী পরিষদ সদস্য’ পদে পরাজিত হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত এই নায়িকা।

শিল্পী সমিতির নির্বাচনে তিনি ইলিয়াস কাঞ্চন-নিপুন প্যানেল থেকে প্রার্থী হন। নির্বাচনকে ঘিরে এফডিসি সরগরম থাকলেও সেখানে একবারও দেখা মেলেনি পরীমণির।

জানা গেছে, ১১টি কার্যকরী পরিষদ সদস্য পদের বিপরীতে মোট প্রার্থী ছিলেন ২৪ জন। ভোটপ্রাপ্তির দিক দিয়ে পরীমনি ২২তম অবস্থানে রয়েছেন। তার সমান ৭৯টি ভোট পেয়েছেন অভিনেতা শাকিল খানও। পরীমনি ও শাকিল খানের চেয়ে কম ভোট পেয়েছেন শুধু রবিউল ইসলাম হরবোলা। তিনি পেয়েছেন ৪৭টি ভোট।

ভোট গণনা শেষে শনিবার (২৯ জানুয়ারি) ভোর পৌনে ৬টায় প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন এই ফলাফল ঘোষণা করেন।

সব জল্পনা-কল্পনা শেষে নতুন নেতৃত্ব পেল চলচ্চিত্র শিল্পী সমিতি। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে বিজয়ী সভাপতি ইলিয়াস কাঞ্চন পেয়েছেন ১৯১ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মিশা সওদাগর পেয়েছেন ১৪৮ ভোট। সাধারণ সম্পাদক পদে বিজয়ী জায়েদ খান পেয়েছেন ১৭৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী নায়িকা নিপুণ আক্তার পেয়েছেন ১৬৩ ভোট।

সহ-সভাপতি পদে ১৯১ ভোট পেয়ে মাসুম পারভেজ রুবেল ও ২১৯ ভোট পেয়ে মনোয়ার হোসেন ডিপজল নির্বাচিত হয়েছেন। তাদের প্রতিদ্বন্দ্বী ডি এ তায়েব ১১২ ভোট ও রিয়াজ আহমেদ পেয়েছেন ১৫৬ ভোট।

সহ-সাধারণ সম্পাদক পদে সাইমন সাদিক ২১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সুব্রত পেয়েছেন ১২৭ ভোট। ১৮৪ ভোট পেয়ে শাহানূর সাংগঠনিক সম্পাদক পদে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আলেক জান্ডার বো পেয়েছেন ১৫৫ ভোট।

সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মামনুন ইমন ২০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জাকির হোসেন পেয়েছেন ১৩৬ ভোট। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে জয় চৌধুরী নির্বাচিত ২০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী নিরব হোসেন পেয়েছেন ১৩৪ ভোট। কোষাধ্যক্ষ পদে ১৯৩ ভোট পেয়ে নির্বাচিত আজাদ খান। তার প্রতিদ্বন্দ্বী ফরহাদ পেয়েছেন ১৪৬ ভোট।

এদিকে সর্বোচ্চ ভোট পেয়ে কার্যকরী পরিষদ সদস্য নির্বাচিত হয়েছেন জনপ্রিয় নায়ক ফেরদৌস। তিনি পেয়েছেন ২৪০ ভোট। দ্বিতীয় সর্বোচ্চ ২২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অমিত হাসান। এছাড়া সমান ২২৫ ভোট পেয়ে নির্বাচিত হন নায়িকা অঞ্জনা ও মৌসুমী।

নির্বাচিত অন্য ৭ সদস্য হলেন- অরুনা বিশ্বাস (১৯২ ভোট), আলীরাজ (২০৩ ভোট), কেয়া (২১২ ভোট), চুন্নু (২২০ ভোট), জেসমিন (২০৮ ভোট), রোজিনা (১৮৫ ভোট), সুচরিতা (২০৮ ভোট)।

এর আগে শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৯টা ১২ মিনিটে এফডিসিতে শিল্পী সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়ে চলে চলে সন্ধ্যা ৬টা ১০ মিনিট পর্যন্ত। এবার চলচ্চিত্র শিল্পী সমিতি ভোটার ৪২৮ জন। নির্বাচনে ভোট দিয়েছেন ৩৬৫ জন। বাতিল হয়েছে ১০টি ভোট। বৈধ ভোট ৩৫৫টি। নির্বাচনে দুই প্যানেলে ২১ করে ৪২ এবং দুজন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৪৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102